
একসময় ছোটপর্দায় জনপ্রিয় মুখ ছিলেন তিথি বসু। ‘মা’ সিরিয়ালে ঝিলিক চরিত্রে অভিনয় করে রাতারাতি মিলেছিল তুমুল জনপ্রিয়তা। ৫ বছর সাফল্যের সাথে সম্প্রচার হয়েছিল সেই মেগা। এছাড়াও শিশু শিল্পী হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘বন্ধু’ ছবিতে। জনপ্রিয়তা পেলেও তিথি সেইভাবে নিজেকে ইন্ডাস্ট্রিতে ধরে রাখতে পারেননি।
দীর্ঘ জীবন অভিনয় থেকে দূরে সরে ডেইলি ভ্লগিংয়ে মাধ্যমে নিজের পরিচিতি গড়েছিলেন। তিনি আবার কবে অভিনয় জগতে ফিরবেন সেই প্রশ্নের মুখে তাকে বারবার পড়তে হয় একাধিক সাক্ষাৎকারে। অবশেষে জীবনে নতুন শুরুর খবর দিলেন অভিনেত্রী।
দীর্ঘ বিরতি কাটিয়ে ফের ফিরতে চলেছেন অভিনয় জগতে। ইন্ডাস্ট্রিতে নতুন করে নিজেকে মেলে ধরতে চলেছেন এবার। সিরিয়াল-সিরিজে নয়, সোজা বড়পর্দায় ব্রেক পেলেন। বৈশাখী মজুমদারের পরিচালনায় নতুন ছবি ‘শেষ থেকে শুরু’। ‘শেষের কবিতা’ অনুকরণে তৈরি করা হচ্ছে এই সিনেমাটি। আর এই ছবিতেই দ্বিতীয় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিথি। ইতিমধ্যে শুটিং শুরু হয়েছে। দীর্ঘ বছর পর ক্যামেরার সামনে আবার ঘুরে দাঁড়াতে বেজায় খুশি অভিনেত্রী।
