শ্যুটিং সেটে অসুস্থ শ্রুতি! ‘ওষুধের ভয়ঙ্কর প্রতিক্রিয়ায়… শরীর নিতে পারেনি.. আমি ভালো নেই..’, শারীরিক অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

শ্রুতি দাস

এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করে দর্শকের অগাধ ভালবাসা পাচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাস। চরিত্রটি নেতিবাচক হলেও শ্রুতির অভিনয় কিন্তু দুর্দান্ত। তবে আচমকাই শুটিং সেটে ভীষণ অসুস্থ হয়ে পড়েন শ্রুতি। যদিও এই অসুস্থতার দায় তাঁর নিজেরই। একটা ভুলের জন্য শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। ঠিক কি হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শ্রুতি জানান, ‘আমি আসলে ওষুধ খেতে পারি না তাই আমি একসঙ্গে সমস্ত ওষুধ গুঁড়ো করে খেয়েছিলাম। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, পেইনকিলার সব একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এতে কিছু হবে না। কিন্তু এত পাওয়ারের এত ওষুধ একসঙ্গে খেলে কি শরীর নিতে পারে?’

শ্রুতি আরও বলেন, ‘আমার সারাদিনের ১৩টা ওষুধ খাবার ছিল। ৩ বারে নটা ওষুধ আমি গুঁড়ো করে খেয়েছিলাম। মানুষ সুইসাইড অথবা স্বেচ্ছামৃত্য করার চিন্তা-ভাবনা করলে এগুলো করে। আমি ভেবেছি যে ওষুধ পেটে যাওয়া নিয়ে কথা কিন্তু এর এরকম রিঅ্যাকশন হয়ে যাবে আমি বুঝতে পারিনি।’

অভিনেত্রী জানান, তিনি এখন একদমই ভালো নেই। ভীষণভাবে বিশ্রামের প্রয়োজন কিন্তু এখন বিরতি নেওয়া যাবে না। তবে শারীরিক অসুস্থতা যাই হোক না কেন, দর্শকদের ভালোবাসার টানে তিনি প্রতিদিন নিয়মিত শ্যুটিং ফ্লোরে আসছেন এবং কাজ করছেন।