ছেলের বয়স সদ্য দেড় বছর! ফের পরিবারে নতুন সদস্য আসার সুখবর দিলেন অভিনেত্রী রুপসা চট্টোপাধ্যায়

রূপসা চট্টোপাধ্যায়

এই মুহুর্তে পরিনীতা ধারাবাহিকের দুঁদে খলনায়িকা রূপসা চট্টোপাধ্যায়। স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই মা হন রূপসা। ২০২৫ সালের ৩১ জানুয়ারি পুত্র সন্তান আসে অভিনেত্রীর কোলে। ছেলের বয়স এখন সদ্য ১৬ মাস। এর মাঝেই পরিবারে ফের নতুন সদস্য আসার সুখবর দিলেন রুপসা।

কাজের পাশাপাশি ছেলে ডুগ্গুকে নিয়ে দিনের বেশিরভাগ সময়টা কাটে অভিনেত্রীর। তবে এবার আরও এক সদস্যের আগমন হতে চলেছে অভিনেত্রীর পরিবারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর সকলদের সঙ্গে ভাগ করে নিলেন রুপসা। অনেকেই হয়ত ভাবছেন, ধারাবাহিকে শিরিন-পারুলকে নাকে দড়ি দিয়ে ঘোরানো রূপসা প্রেগন্যান্ট কখন হলেন?

আসলে রুপসা নতুন গাড়ি কিনেছেন। আর সেটিকেই নেটিজেনদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ‘নতুন বাচ্চা’ হিসেবে। একটি স্টিল রঙের Renult Kwid কিনেছেন রূপসা। নিজেকেই নিজের জন্মদিনে উপহার দিয়েছেন গাড়িটি। সপরিবারে হাজির হয়েছিলেন গাড়ির শোরুমে। একাধিক রিপোর্ট অনুসারে গাড়িটির অনরোড প্রাইজ কলকাতায় ৪.৫৩ লাখ থেকে ৫.৬১ লাখ টাকার আশেপাশে।