দুঃসংবাদ! কপাল পুড়ল মেগা সিরিয়ালের, ১ বছরের মাথায় শেষ হল জনপ্রিয় ধারাবাহিক, চ্যানেল নিল বড় সিদ্ধান্ত

রূপমতী

বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, কারণ আচমকাই তিন মাস হতে না হতেই টিআরপির অভাবে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। টিআরপি রেটিং কমতেই ফের ধারাবাহিক বন্ধের সম্ভাবনা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। বছর ঘোরার আগেই শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক!

সমাজমাধ্যমে বেশ চর্চায় থাকলেও শেষ হচ্ছে সান বাংলার ধারাবাহিক ‘রূপমতী’। রূপকথার গল্পকে কেন্দ্র করে এগিয়েছিল এই মেগা। ধারাবাহিকের বিভিন্ন মোড়ে থাকত একের পর এক চমক। সেই সঙ্গে নতুন চরিত্রদেরও দেখা যেত।

ইতিমধ্যেই নাকি শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে এই মেগার। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘রূপমতী’ হিসেবে দেখা গিয়েছিল অভিনেত্রী জয়িতা সান্যালকে। এটাই ছিল তাঁর নায়িকা হিসেবে প্রথম ধারাবাহিক। যদিও এর আগে তাঁকে দর্শক দেখেছিলেন বিভিন্ন মেগার পার্শ্বচরিত্রে। জয়িতার নায়কের চরিত্রে ছিলেন অভিনেতা অয়ন ঘোষ। গল্পে তাঁর চরিত্রের নাম ছিল ‘দেবদত্ত’।

অয়ন ও জয়িতাকে নায়ক-নায়িকার চরিত্রে প্রথমবার দেখেও দর্শকমহল দারুণ ভালবাসা দিয়েছে। শুধু তাই-ই নয়, সোশ্যাল মিডিয়াতেও এই ধারাবাহিক ঘিরে চর্চা হত। এখন ‘রূপমতী’র শেষ দৃশ্যে কী দেখা যাবে, সেটা নিয়েও এখন চর্চা চলছে।

রূপমতী