আর দেখা যাবে না উজিকে! মাঝপথেই ‘জোয়ার ভাঁটা’ ছাড়ছেন আরাত্রিকা, আসল কারন জানিয়ে মুখ খুললেন অভিনেত্রী

আরাত্রিকা মাইতি

জি-বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আচমকাই বড় পরিবর্তন। গল্পে আর আর দেখা যাবে না উজিকে? যদিও ধারাবাহিক থেকে নায়িকা সরে যাওয়ার ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়েছে এই মেগা। তার মাঝে হঠাৎই নায়িকার সরে যাওয়ার বিষয়টা কতখানি প্রভাব ফেলবে ধারাবাহিকের উপর তা নিয়ে এখন থেকেই চিন্তায় নেটিজেনরা।

সম্প্রতি, এই ধারাবাহিক ঘিরে কৌতূহল ছড়িয়েছে দর্শক মহলে। সেইসাথে আরাত্রিকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেও তৈরি হয়েছে জল্পনা। তবে সত্যি মাঝপথে ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন আরাত্রিকা মাইতি? নাকি নেপথ্যে রয়েছে বড় কোন কারন?

এবার ধারাবাহিকের টুইস্ট ঘিরে মুখ খুললেন পর্দার ‘উজি’ ওরফে আরাত্রিকা নিজেই। আরাত্রিকা বলেন, “আসলে এই জল্পনাটা শুরু হয়েছে আমার একটা পোস্ট নিয়ে। ওটা একটা গানের লাইন, আমার খুব প্রিয়। এমনই পোস্টটা করেছিলাম। আর তার আগেই প্রোমোটা আসে। এর ফলেই সবাই ভাবে, আমি বোধহয় ধারাবাহিক ছাড়ছি।”

অভিনেত্রী আরও বলেন, “আমি একটাই কথা বলব, দর্শকরা যেন একটু ধৈর্য ধরেন। গল্পে একটা বড়সড় মোড় এসেছে, সেটা নিয়ে এত জল্পনা-কল্পনার দরকার নেই। আর ক’দিনের মধ্যেই নতুন টুইস্ট আসবে। তবে আমি জোয়ার ভাঁটা ছাড়ছি না এটুকু বলব।”

গল্পে দেখা গিয়েছিল, নিশা আবারও জালিয়াতির নতুন ছক কষেছে। ভানুকে সঙ্গে নিয়ে একটা গোপন ডেরায় চলছে তাদের জালিয়াতির কাজকর্ম। এদিকে, সেই জায়গার সন্ধান পায় উজি। সে রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় সেখানে। এদিকে, নিশাও পালানোর ব্যবস্থা করে রাখে। সে জানতে পারে না উজি সেখানে আসবে। তাই ফোর্স ভিতরে ঢুকতেই ভয়ঙ্কর ব্লাস্ট ঘটায়।

নিশা নিজের অজান্তেই বোনকে মেরে ফেলেছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সত্যিই কি উজি মারা গিয়েছে? নাকি এটাও জিৎ বসুর কোনও নতুন চাল? কী হবে নিশার ভবিষ্যৎ? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।