বিয়ের ১০ বছর পর বড় সুখবর! যমজ সন্তানের মা হলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

দিব্যাঙ্কা ত্রিপাঠি

সেলেবপাড়ায় খুশির হাওয়া। মা হলেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি অভিনব কায়দায় জীবনের এই নতুন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। তাদের পরিবারে এল জোড়া নতুন সদস্য। হ্যাঁ, যমজ সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। ২০১৬ সালের ৮ জুলাই সাতপাকে বাঁধা পড়লেও অবশেষে বিয়ের ১০ বছর পর অভিনেত্রীর ঘর আলো করে এসেছে নতুন সদস্য। তবে অভিনেত্রীর ছেলে না মেয়ে হল?

দিব্যাঙ্কা ত্রিপাঠি এবং বিবেক দাহিয়া ছোটপর্দার অতি পরিচিত মুখ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান, ‘যমজ ছেলে হয়েছে আমাদের। অপেক্ষার অবসান। ছেলেরা এসে গিয়েছে। জীবন এখন আরও অনেক সুন্দর মনে হচ্ছে। আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর।’

দিব্যাঙ্কা পোস্টটি করার পর তাঁদের অনুরাগীরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। দুই খুদের জন্যও অনেকে জানিয়েছেন ভালবাসা। কেবল অনুরাগীরা নন, দিব্যাঙ্কা এবং বিবেকের ইন্ডাস্ট্রির বন্ধুরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য।

দিব্যাঙ্কা ত্রিপাঠি

 

View this post on Instagram

 

A post shared by Vivek Dahiya (@vivekdahiya)