‘এত যন্ত্রণা, এত ব্যথা.. কখনও যদি আবার ফিরি..’, ছোটপর্দায় না ফেরার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জিতু

জিতু কমল

সদ্য শেষ হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। ছোটপর্দার পর এবার বড়পর্দার কাজ নিয়ে ব্যস্ত জিতু কমল। জিতু আগেই জানিয়েছিলেন যে এরপর আর ধারাবাহিকে কাজ করবেন না তিনি। এবার ছোটপর্দায় না ফেরার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন জিতু।

জিতু জানান, “এখন তো ফিরব না বলে ঠিক করেছি। আমার কাছে বহু মানুষের অনুরোধ আসে, যাঁরা জিতু কামালকে তৈরি করেছেন। যদিও আমি তাঁদের অনুরোধকে অনুরোধ হিসেবে নিই না। কখনও যদি ফেরার কথা মনে করি, সবাই জানতেই পারবেন। তাছাড়া, এত যন্ত্রণা, এত ব্যথা…, থাক না হয় সেসব কথা। এক সময় মনে হয়েছিল আমি তো যেটা করতে এসেছি, সেটা করছি না। এসব কী হচ্ছে? বেশ কিছু মাস আমার সহ-অভিনেত্রীর সঙ্গেও ভাল কেটেছে। তবুও অনেক গুঞ্জন ছড়িয়েছে। এগুলো আমি জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করি।”

জিতু আরও বলেন, “আমার ব্যাক সাপোর্ট নেই; আমার বাবা তো অমিতাভ বচ্চন, দীলিপ কুমার নন, সাধারণ মানুষ। তিনি আমায় ভাল খাইয়েছেন, বেড়াতে নিয়ে গিয়েছেন। তাই হয়তো গান পয়েন্টে আমায় রাখাটা খুব সহজ মনে হয় অনেকের। আমার কাজের জায়গাই আমায় মনের জোর দেয়। আমার টেকনিশিয়ানরা আমায় খুব ভালবাসেন। তাঁদের আড়ালে হোক বা সামনাসামনি, একথা জিজ্ঞাসা করলে কেউ অস্বীকার করতে পারবেন না। কাজের জায়গায় মনোমালিন্য হতেই থাকে। কিন্তু সেটা ব্যক্তিগত নয়।”

জিতুর কথায়, “অনেকেই ভাবেন আমি খুব অহংকারী। কিন্তু সেটা একেবারেই নয়। আমায় বিভিন্ন জায়গা থেকে ঢাকা হয় যখন তখন বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে যাই। তাই অনেকে আমায় অহংকারী ভাবেন। আসলে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে বুঝেছি, ২০১৩-২০১৪ সালের পর থেকে আমাদের এখানে কাজের জায়গায় অস্বাস্থ্যকর রাজনৈতিক আলোচনা বেশি হয়। তখন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি। আমায় নিয়ে তবুও চর্চা থামেনি। কিন্তু সুদীপাদি, অগ্নিদার কাছে আমি কৃতজ্ঞ আমায় এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য। অনেক বাধা তো এসেছে, ওরা নিজের মনের জোর দেখিয়েছে আমায় নিয়ে কাজ করার।”

Previous article70 টি জীবন উপভোগ নিয়ে উক্তি । Enjoying Life Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।