বিয়ের সাড়ে ৩ মাসে বাচ্চা! ‘এবার তোমরাই বলো..’, প্রাক্তন বৌদি সুস্মিতার মা হওয়ার খবরে কি বললেন সায়ক চক্রবর্তী?

সায়ক চক্রবর্তী

সম্প্রতি অভিনেত্রী সুস্মিতা রায়ের মা হওয়ার খবর প্রকাশ্য আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। শুভাশিস দে-র সঙ্গে পঞ্চম বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় সুস্মিতার সন্তান আসার ঘটনা নিয়ে এখন চর্চার শেষ নেই। এবার বিতর্কের জল গড়াল সুস্মিতার প্রাক্তন দেওর তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সায়ক চক্রবর্তী-র ফেসবুক পোস্ট পর্যন্ত।

সম্প্রতি সায়কের একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে সুস্মিতার ব্যক্তিগত জীবন এবং মা হওয়া নিয়ে এক নেটিজেন তীব্র কটাক্ষ করেন। আর সেই বিস্ফোরক মন্তব্যের জবাবে সায়কের দেওয়া উত্তর এই মুহূর্তে টলিপাড়ায় নতুন আলচনার বিষয়।

সুস্মিতার মা হওয়ার খবর সামনে আসবার পরদিনই সায়কের এই পোস্টের সুযোগ নিয়েই কমেন্ট বক্সে ঝড় তোলেন এক নেটিজেন। ওই ব্যাক্তি সরাসরি লেখেন, ‘ডিভোর্সের ৬ মাসের মধ্যে বিয়ে আবার বিয়ের ৩.৫ মাসে বাচ্চা.. মানুষ সব বোঝে গো, কে ভালো আর কে খারাপ.. যে সয় সে সত্যিই রয়… এটা বাস্তব.. আর এখন চুপচাপ দেখে যাও…’।

তবে এই ব্যাপারে কোনও কাদা ছোড়াছুড়িতে না গিয়ে অত্যন্ত ভদ্র ভাষায় সায়ক নিজস্ব ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি আর কী বলব তোমরাই বলো’। ওই নেটিজেনের কমেন্টের রিপ্লাইতে সায়ক লেখেন, ‘বেশি কথা না বাড়িয়ে শুধু দেখে যাওয়াই শ্রেয়’।

সায়কের এই একটা লাইনের মন্তব্য এবং সাথে দেওয়া ‘মুখ বন্ধ রাখার’ ইমোজি বুঝিয়ে দিচ্ছে যে, প্রাক্তন বৌদির এই আচমকাই মা হওয়া নিয়ে সায়কের নিজেরও হয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু এই মুহূর্তে তা প্রকাশ্যে এনে কোনও বিতর্ক না বাড়িয়ে চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করাটাকেই তিনি বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন।

Previous articleসমুদ্র নিয়ে উক্তি । স্ট্যাটাস । ক্যাপশন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।