
টেলিভিশনের পর্দায় বিক্রম চ্যাটার্জিকে চেনেন না এমন মানুষ খুব কমই আছে। তবে আচমকাই পরিবারে ভয়ঙ্কর বিপদ। কাছের মানুষের অসুস্থতায় একেবারে ভেঙে পড়েছেন অভিনেতা। ঠিক কি হয়েছে অভিনেতার পরিবারে?
অসুস্থ বিক্রম চ্যাটার্জির মা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বিক্রমের মা। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। যাবতীয় সমস্ত পরীক্ষাও করানো হয়েছে। তবে আপাতত আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতার মা। খুব সম্ভবত আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসতে পারেন তিনি।
তবে অভিনেতার মায়ের ঠিক কি কারনে শারীরিক অসুস্থতা তা এখনও জানা যায়নি। মায়ের অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি বিক্রম । পারিবারিক ও পেশাগত ব্যস্ততার কারণে এই মুহূর্তে বেশ চাপের মধ্যেই রয়েছেন অভিনেতা।
বাংলা সিরিয়াল থেকে ব্যাপক জনপ্রিয়তা পেলেও আজ বড়পর্দায় দাপিয়ে কাজ করছেন অভিনেতা। ‘ইচ্ছে নদী’ ও ‘সাতপাকে বাঁধা’র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। আগামীতে পরপর আসছে তার দুটো নতুন কাজ। ছবি ‘বাবা’ এবং সিরিজ ‘তারকাটা’য় দেখা যাবে তাকে।

