‘ফোনে কথা হয়েছে.. কারা এসব রটায়.. জিতুদার সঙ্গে..,’ জীতুকে আনফলো, শুটিং সেটে ঝামেলা নিয়ে মুখ খুললেন শিরিন

শিরিন পাল

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক বিতর্কে জর্জরিত করেছে জীতুকে। এর আগেও সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে ঝামেলায় সিরিয়াল ছাড়েন অভিনেত্রী। ফের আরও একবার আলোচনায় উঠে আসে নতুন অপর্না শিরিন পালের সঙ্গে জিতুর ঝামেলার বিষয়টি।

একসঙ্গে শুটিং করলেও আগের মত আর অফস্ক্রিন হাসি আড্ডা দিতে দেখা যেত না জিতু শিরিন কে। যা তাদের মধ্যে ঝামেলার বড় ইঙ্গিত দিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনকে আনফলো করে দিয়েছিলেন। যদিও কী নিয়ে তাদের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি, কেউই এতদিন সামনে আনেননি। তবে এই প্রথম মুখ খুললেন শিরিন।

সিটি সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে শিরিন বলেন, ‘বিশ্বাস করো কিছুই না, একেবারেই কিছু না। এবার কাজ করতে গেলে তো মনোমালিন্য হতেই পারে। আমরা শেষ দিনও একসঙ্গে মজা করেছি, হাসিঠাট্টা করেছি, একেবারেই কোনো সমস্যা নেই। ফোনেও কথা হয়েছে আমার আর জীতুদার। আমরা বসে আলোচনা করেছি, গল্প করেছি।’

অভিনেত্রীর দাবি, যদি কোনো সমস্যা থাকত, তাহলে তিনি তা নিয়ে অবশ্যই কথা বলতেন। শিরিন বলেন, ‘সোশ্যাল মিডিয়া আছে বলে মানুষের নিজের মতো করে একটা ধারণা তৈরি করে নেবে, সেটাই খুব স্বাভাবিক। সত্যি সমস্যা থাকলে তো আমরা বলতাম, দুজনেই বলতাম। না আমি এটা নিয়ে কথা বলেছি। না জীতুদা এটা নিয়ে কথা বলেছে। কারণ আমি বরাবরই ভীষণ স্পষ্টবক্তা, বিশেষ করে আমি যা বলতে চাই তা নিয়ে। আমার যদি কিছু বলার থাকে আমি বলবই ভাই। আমাকে কেউ আটকাতে পারবে না। আমরা সত্যি এটা (জীতুর সঙ্গে মনোমালিন্য) নিয়ে বলার কিছু নেই। কারণ এরকম কোনো ব্যাপারই আসলে নেই।’