সাতসকালেই বড় দুঃসংবাদ! কাছের মানুষকে হারানোর যন্ত্রণায় ভেঙে পড়লেন ভাস্কর ব্যানার্জি, অভিনেতার পরিবারে শোকের ছায়া

ভাস্কর ব্যানার্জি

সকাল হতেই ফের খারাপ খবর। কাছের মানুষকে হারালেন অভিনেতা ভাস্কর ব্যানার্জি। শোকের ছায়া অভিনেতার পরিবারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই দুঃসংবাদ সকলকে জানালেন অভিনেতা। ২১ বছর আগে এই মে মাসেই বাবাকে হারিয়েছিলেন তিনি। একবছর পেরোতেই ফের কাছের মানুষকে হারিয়ে ভেঙে পরেছেন ভাস্কর।

গত ২০ মে মাকে হারিয়েছেন তিনি। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভাস্কর লেখেন, “মা চলে গেলো।” বার্ধক্যজনিক সমস্যাতেই প্রয়াত হয়েছেন অভিনেতার মা শমিতা ব্যানার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মাকে হারানোর যন্ত্রণা নিয়ে ভাস্কর জানান, “মা ফিটই ছিল। এক বছর আগে মাদার্স ডে-তে মাকে নিয়ে অ্যাক্রোপলিস মলে ‘আমার বস’ সিনেমা দেখতে গিয়েছিলাম। পুজোর পর থেকে শরীরটা একটু খারাপ হয়। তাও সব ঠিক ছিল। আস্তে আস্তে বয়সজনিত কারণে অবস্থার অননতি হতে থাকে। গত ২০ তারিখ বিকেল ৫টার সময় বাড়িতে ঘুমের মধ্যেই চলে গেল।”

ভারাক্রান্ত মনে অভিনেতা বলেন, “২১ বছর আগে ১৮ মে বাবা চলে গিয়েছে। আর মা চলে গেল ২০ মে। বাবা-মা-র বিয়ে হয়েছিল ৪ মে। ‘এক বৈশাখে দেখা হল দুজনার’, এই গানটা যেন বাবা-মায়ের জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। সবাইকে একদিন যেতে হবে। আমি অনেকদিন মা-কে পেয়েছি। তবে বয়স যাই হোক, মা-তো মা-ই হয়।’

মা-সন্তানের সম্পর্ক এমনই, যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। জীবনের প্রতিটি কঠিন সময়ে মা-ই হয়ে ওঠেন সবচেয়ে বড় ভরসা। সেই মানুষটি হঠাৎ চলে গেলে জীবনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। অভিনেতার কথায় সেই অনুভুতি প্রকাশ পেল।

ভাস্কর ব্যানার্জি