
সাত সকালে খারাপ খবর। বড়সড় দুর্ঘটনার কবলে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন অভিনেত্রী। বৃহস্পতিবার বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। কেমন আছেন অভিনেত্রী?
শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বাড়ির সামনে অন্য একটি গাড়ি অভিনেত্রীর গাড়ি দুমড়ে মুচড়ে দেয়। তবে সৌভাগ্যবশত ঋতুপর্ণা গাড়ির মধ্যে ছিলেন না। নিজেই এক সংবাদমাধ্যমে সেই কথা শেয়ার করলেন।
সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটে তিনি গাড়ির মধ্যে ছিলেন না। আচমকাই শব্দ পেয়ে ছুটে যান বেরিয়ে এসে দেখেন একটি ম্যাটাডোর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়িতে ধাক্কা মেরেছে। গাড়ির এক দিকটা একদম ভেঙ্গে গিয়েছে।
জানা গিয়েছে, যিনি গাড়িটি চালাচ্ছিলেন তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালক নন। তিনি পেশায় একজন ক্যাটারিং কর্মী। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন যার ফলে ঘটে যায় এমন একটি বিপদ। দুর্ঘটনার সময় যদি অন্য গাড়িটিতে কেউ থাকতো তাহলে বড় বিপদ ঘটার আশঙ্কা থেকেই যেত।
