জোর টক্কর টিআরপি-র ময়দানে! হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিটকে গেল পরিণীতা, বাজিমাত বিদ্যা ব্যানার্জি’র

টিআরপি

এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ হতেই পরিষ্কার, ছোটপর্দার লড়াই আরও তীব্র হয়েছে। একেকটি ধারাবাহিক একে অপরকে টক্কর দিয়ে এগোচ্ছে। দর্শকদের পছন্দের ভিত্তিতে র‍্যাঙ্কিংয়ে বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। এবার চলুন তাড়াতাড়ি দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করেছে।

চলতি সপ্তাহে ফের নম্বর কমল পরিণীতা’র। গত সপ্তাহে ‘তারে ধরি ধরি মনে করি’ বেঙ্গল টপার হলেও এবারে একটুর জন্য হাতছাড়া হল টপারের খেতাব। টিআরপি মুকুট এবার জলসার দুই জনপ্রিয় মেগার ঝুলিতে। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম ও প্রোফেসর বিদ্যা ব্যানার্জি।

টিআরপির তালিকায় দ্বিতীয় স্থানে ‘তারে ধরি ধরি মনে করি’। তৃতীয় স্থান দখল ‘পরিণীতা’। চতুর্থ স্থানে রয়েছে ‘জোয়ার ভাটা’ এবং পঞ্চম স্থান দখল করেছে একসঙ্গে তিন ধারাবাহিক কুসুম , ঘূর্ণি ও গঙ্গা ।

প্রথম – পরশুরাম । প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৪.৯)

দ্বিতীয় –  তারে ধরি ধরি মনে করি  (৪.৮)

তৃতীয় –  পরিণীতা (৪.৭)

চতুর্থ – জোয়ার ভাটা (৪.৩)

পঞ্চম –  কুসুম । ঘূর্ণি । গঙ্গা (৪.২)

ষষ্ঠ –  ও মোর দরদিয়া (৪.১)

সপ্তম –  প্রতিজ্ঞা । সংসারের সংকীর্তন । কনে দেখা আলো (৪.০)

অষ্টম – লক্ষ্মী ঝাঁপি  | কমলা নিবাস (৩.৩)

নবম –  শুধু তোমারই জন্য । রাঙামতি তীরন্দাজ (২.৬)

দশম –  সাত পাকে বাঁধা (২.২)