বিরাট দুঃসংবাদ! ‘কনে দেখা আলো’ শেষ হতে না হতেই ফের সরিয়ে দেওয়া হল দুই জনপ্রিয় ধারাবাহিককে, চ্যানেলের সিদ্ধান্তে হতাশ দর্শক

জনপ্রিয় ধারাবাহিক

মেগা সিরিয়ালের ভবিষৎ যে কতটা অনিশ্চিত তা আরও একবার প্রমান হল। ইতিমধ্যেই শেষ হয়েছে কনে দেখা আলো-র শেষ দিনের শ্যুট। আর এরই মাঝে আরও দুটো ধারাবাহিকের সময় বদলের ঘোষণা করে ফেলল জি বাংলা। যদিও বিগত কয়েকমাস ধরে টিআরপি বন্ধ থাকায়, দর্শকদের প্রতিক্রিয়া বোঝা মুশকিল। তবে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার খাতিরে দুটি ধারাবাহিকই বেশ পিছিয়ে।

দুলারী ও সাত পাকে বাঁধা দুটো ধারাবাহিকই সেভাবে জনপ্রিয়তা পায়নি। তাই চ্যানের সিদ্ধান্তে এবার বড় রদবদল। বদলাতে চলেছে দুলারি ও সাত পাকে বাঁধা-র সময়।

চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল সাত পাকে বাঁধা। প্রথমদিকে এটির সম্প্রচার হয় সন্ধ্যা সাড়ে ৫টায়। এরপর ‘দুলারী’-কে জায়গা করে দিতে কেড়ে নেওয়া হলো সেই ৫:৩০ টার স্লট। এটি আসতে শুরু করে বিকেল ৪.৩০-এ। চ্যানেল সূত্রে ঘোষণা করা হয়েছে যে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এটি আসতে চলেছে বিকেল ৫টায়।

অন্যদিকে বদলাচ্ছে দুলারী ধারাবাহিকের সময়ও। বিকেল ৫টার জায়গায় এটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৫.৩০-টার স্লটে।

জনপ্রিয় ধারাবাহিক