মাত্র ১৫ বছর বয়সেই স্বপ্নপূরণ! সাতসকালেই বড় খুশির খবর দিলেন ছোটপর্দার ‘লাজু’ ওরফে সাইনা চট্টোপাধ্যায়

সাইনা চট্টোপাধ্যায়

সবেমাত্র একাদশ শ্রেণির ছাত্রী সাইনা চট্টোপাধ্যায়। অনেক অল্প বয়স থেকেই পড়াশোনা আর ধারাবাহিকের শুটিং একসঙ্গে সামলে আসছিল সে। সদ্যই শেষ হয়েছে “কনে দেখা আলো”-র শুটিং। ধারাবাহিকটি শেষ হওয়ার পর নিজের মন খারাপের কথা জানান সাইনা। ইয়তবে মন খারাপারে মাঝেই বড় খুশির খবর দিলেন অভিনেত্রী। ১৫ বছর বয়সেই নিজের স্বপ্নপূরণ করলেন সাইনা।

জানা গিয়েছে, ধারাবাহিক শেষ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরপরই একাধিক চ্যানেল থেকে তার কাছে নতুন কাজের প্রস্তাব এসেছে। তবে আপাতত ছোটপর্দায় ফিরতে রাজি নয় সাইনা।

এ প্রসঙ্গে তার মা সংযুক্তা চট্টোপাধ্যায় জানিয়েছেন, মেয়ের একদিকে পড়াশোনার চাপ রয়েছে, অন্যদিকে সে তার কিশোর বয়সের এই সময়টা মন খুলে উপভোগ করতে চায়। দীর্ঘদিন ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততায় নিজের কৈশোরকাল অনেকটাই হারিয়ে ফেলার আক্ষেপ রয়েছে সাইনার নিজেরও, এমনটাই জানিয়েছেন তার মা। তাই আপাতত কিছুদিনের জন্য ছোটপর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে সে।

ছোটপর্দা থেকে বিরতি নিলেও বড়পর্দায় কিন্তু বেশ ব্যস্ত সময় কাটছে সাইনার। পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক অভিনীত আসন্ন ছবি “স্পর্ধা”-তে তাদের মেয়ের ভূমিকায় দেখা যাবে সাইনাকে। এটি হতে চলেছে তার বড়পর্দায় প্রথম পদার্পণ। এই ছবিতে সিরিয়ালের “লাজো” চরিত্র থেকে একেবারে ভিন্ন, নতুন এক রূপে ধরা দেবে সে। এ ছাড়াও আরও একটি সিনেমায় অভিনয়ের কথাবার্তাও চলছে তার, যদিও সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। সামনেই পুজোর মরসুমে পড়াশোনা, বিশ্রাম আর নতুন কাজের প্রস্তুতি — সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে তার।