
ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। যাকে আপনারা ফুলকি ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখেছিলেন। এই ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পরই বড়পর্দায় কাজের সুযোগ পান তিনি। তবে এবার আরও বড় সুখবর দিলেন অভিনেত্রী।
এবার বাংলা গন্ডি পেরিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে দিব্যাণী মন্ডল। এবার তেলেগু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পরিচালক বিরেশ কোকোর ছবির হাত ধরে যাত্রা শুরু হচ্ছে ছোটপর্দার ফুলকির।
সূত্রের খবরে শোনা যাচ্ছে, এই ছবিতে দিব্যাণীর বিপরীতে দেখা যাবে সুস্বরা তরঙ্গকে। ছবির শুভ মহরত শুরু হয়ে গেছে। তবে এখনো নাম ঠিক হয়নি। তবে খুব শীঘ্রই শুরু হবে শুটিং।
প্রসঙ্গত, ফুলকি ধারাবাহিকে অভিনয় করে ছোটপর্দায় দর্শকের মন জেতার পর ‘ঠাকুরমার ঝুলি’তে ছবিতে অভিনয় করেছেন। এরপর ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে শুটিং করেছেন দিব্যানী। তাছাড়াও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতেও দেখা মিলবে তার। বলাই বাহুল্য, ২০২৬ সালটি অভিনেত্রীর জন্য শুভ।
