
বাংলা টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ আভেরি সিংহ রায়। পর্দায় বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এবার বড় সুখবর জানালেন অভিনেত্রী। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের কিছু না কিছু স্বপ্ন থাকে, যা তাদের কর্মক্ষেত্রে যাত্রা পথে কখনও পূরণ হয় কখনও আবার অপূর্ণই থেকে যায়। কিন্তু নিজের স্বপ্নকে পুরন করে দেখালেন আভেরি।
যদিও স্বপ্নটা শুধুমাত্র তাঁর ছিল তা নয়, এই স্বপ্নের পিছনে অবদান আছে অভিনেত্রীর মায়েরও। একদিন রাস্তায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির পোস্টার দেখে আভেরির মা তাকে বলেন, ‘যেদিন কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করবি সেদিন আমার ভীষণ আনন্দের দিন হবে।’ মায়ের এই স্বপ্ন যেদিন পূরণ হয়, সেদিন সেই কথা প্রথম মায়ের সঙ্গেই শেয়ার করেছিলেন অভিনেত্রী।
গত ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’। আর এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন আভেরি। তবে এই স্বপ্ন দেখার পাশাপাশি আরও একটি স্বপ্ন নিজের মনেই রেখেছিলেন অভিনেত্রী, যা একান্তই তাঁর নিজের ছিল। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করা স্বপ্ন ছিল অভিনেত্রীর।
‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে অভিনয় করার সুবাদে একসঙ্গে দুই স্বপ্নই পূরণ হয় আভেরির। যদিও প্রথম দিন কিছুটা ভয় পেয়েই কাজ করতে গিয়েছিলেন তিনি, তবে নতুন একটি মেয়েকে যেভাবে তাঁরা নিজের করে নিয়েছিলেন, নিমিষে ভয় কাটিয়ে দিয়েছিলেন, তা আশীর্বাদের থেকে কম কিছু নয়।
View this post on Instagram
