ছবিতে সাদা টি-শার্ট পরে বসে থাকা ছোট্ট ছেলেটি আজ বাংলা টেলিভিশনের পর্দা কাঁপাচ্ছে! কে বলুন তো?

সৃজিত মুখোপাধ্যায়

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। পুরোনো সেই ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার এক আলাদা আনন্দ রয়েছে। ছবিতে নীল রঙের হাফপ্যান্ট ও সাদা টি-শার্ট পরে বসে থাকা ১৩ বছরের ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন? যদিও এই ছোট্ট ছেলেটি বর্তমানে টলিপাড়ার নামকরা পরিচালক। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু চিনে ফেলা সম্ভব।

ছোট ছোট চুল কাটা, মুখে মৃদু হাসি নিয়ে পোজ দেওয়া ছবিতে পরিচালককে চেনা দায়। এদিকে নামকরা পরিচালক বাংলা ছবি থেকে শুরু করে হিন্দি ছবির পরিচালনাও করে ফেলেছেন। পরিচালকের সমস্ত ছবি বক্স অফিসে দারুণ হিট। ইনি হলেন টলিপাড়ার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি নিজের কিশোরবেলার ছবি সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন সৃজিত।

ছেলেবালার ছবি পোস্ট করে সৃজিত লেখেন, ‘সমুদ্র বা পাহাড়ের চেয়েও ছোটবেলা থেকে আমি জঙ্গলপ্রেমী ও বন্য পশুপ্রেমী, ডেভিড অ্যাটেনবরোর লেখা লাইফ অন আর্থ বইটি আমার পড়া প্রথম বইয়ের মধ্যে একটি ছিল। আমার প্রথম জঙ্গল সাফারি ছিল সিমলিপাল তবে ছোটবেলায় সবচেয়ে সুন্দর মনে রাখার মতো জঙ্গল সাফারি ছিল ১৯৯০ সালে কানহা।

সৃজিত মুখোপাধ্যায়