
বাংলা টেলিভিশনের নায়িকা আরাত্রিকা মাইতির লুকের সাথে প্রায়শই মহানায়িকা সুচিত্রা সেনের লুকের মিল খুঁজে পান নেটিজেনরা। অবিকল না হলেও অভিনেত্রীর সাদা কালো ছবির লুকের সাথে মহানায়িকার সাদৃশ্য পেয়ে থাকেন অনেকের। তবে এবার জি-বাংলার আরও এক নায়িকার নতুন লুকের সাথে মহানায়িকার মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।
জি-বাংলার জনপ্রিয় নায়িকা অভিনেত্রী দেবাদৃতা বসু। যিনি এই মুহূর্তে ‘কমলা নিবাস’ ধারাবাহিকে অভিনয় করছেন। সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক একাউন্টে একটি সাদা-কালো ছবি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। ছবিতে অভিনেত্রী নাইন্টিজের নায়িকাদের মতো অপূর্ব লাগছে। তবে তার ছবির সাথে মহানায়িকা সুচিত্রা সেনের মিল খুঁজে পেয়েছেন অনেকে।

দেবাদৃতার কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন তাকে নাকি সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে। এক নেটিজেন লিখেছেন, ‘প্রথমে তো আমি ভাবলাম সুচিত্রা সেন’। আবার কেউ লিখেছেন, “এতো পুরো সুচিত্রা সেন’। আবার কেউ জানিয়েছেন, ‘সুচিত্রা সেনের সাথে অনেকটা মিল আছে। খুব সুন্দর লাগছে।’
