দর্শকের ভালোবাসা আর জনপ্রিয়তার শীর্ষে থেকেও অবশেষে বন্ধ হচ্ছে আর্য-অপর্ণার অসমবয়সী যাত্রা, চোখে জল দর্শকের

চিরদিনই তুমি যে আমার

শেষ হয়েও যেন হল না শেষ! হ্যাঁ, অবশেষে বন্ধ হচ্ছে জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকটি শেষ হচ্ছে ঠিকই কিন্তু দর্শকের মনে আজীবন রয়ে যাবে আর্য-অপর্ণার অসমবয়সী প্রেমের কাহিনী। শুরু থেকে এই কাহিনী দর্শকের মনে রাজ করেছিল। প্রথমদিকে নায়িকা চরিত্রে ছিলেন দিতিপ্রিয়া রায়। নায়ক জিতু কমলের সাথে ব্যক্তিগত ঝামেলার কারণে তিনি সরে এলেও জনপ্রিয়তা কিন্তু কমেনি। হাল ধরেছিলেন নবাগতা অভিনেত্রী শিরীন পাল।

অপর্ণা চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পান শিরীন। অপর্ণা হিসাবে এখন দর্শকের চোখে শিরীন পারফেক্ট। তবে সব কিছুর শেষ তো আছে। অবশেষে থামছে তাদের পথ চলা।

এই ধারাবাহিক শুরু হওয়ার আগে ২ বছর চুক্তি হয়েছিল তবে প্রযোজনা তার সিদ্ধান্ত বদলেছে। সূত্রের খবর, অবশেষে চূড়ান্ত সিধান্ত নিয়ে নিয়েছেন কর্তৃপক্ষরা। আগামী সোমবার অর্থাৎ ১৮ ই মে শেষ শুটিং। টিভির পর্দায় ২৭ তারিখ পর্যন্ত সম্প্রচার হতে পারে বা তার আগেও বন্ধ হতে পারে। তবে শেষ কয়েকটা দিন আর্য-অপর্ণার কিছু মিষ্টি মুহূর্তে পেতে চলেছেন তাদের অনুরাগীরা।

কলেজের রাশভারী বস আর্য সিংহ রায় এবং তার কর্মচারীর অপুর প্রেমকাহিনি টিভির পর্দায় ঝড় তুলেছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ এমন একটি ধারাবাহিক যা ‘মিঠাই’ এর পর এতটা জনপ্রিয়তা পায়।

বিকেল ৫.৩০ টার স্লটে প্রতিনিয়ত স্লট লিড করেও বন্ধ করা হচ্ছে এই মেগা।  প্রযোজনা সংস্থা আর চ্যানেলের অভ্যন্তরীণ বিবাদ এর অন্যতম প্রধান কারণ। তবে এখনো অবধি ধারাবাহিক চালানোর জন্য চ্যানেলকে অনুরোধ করছেন সিরিয়ালের একনিষ্ঠ দর্শকেরা। কিন্তু শেষ রক্ষা হল। এবার সত্যিই সমাপ্তি ঘটছে ‘চিরদিনই তুমি যে আমার’ মেগা ধারাবাহিক। তার বদলে ওই সময় জায়গা নিতে আসন্ন নতুন মেগা ‘দুলালী’। বন্ধের খবরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে দর্শকেরা।