১৪ ঘণ্টা শুটিং, শত বাধা পেরিয়ে রাত জেগে পড়াশোনা, উচ্চমাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে নজর কাড়লেন ‘সংসারের সংকীর্তন’-খ্যাত রেনেসাঁ

অভিনেত্রী রেনেসাঁ দত্ত

সম্প্রতি প্রকাশ পেয়েছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার পরীক্ষায় বসেছিলেন টেলি পাড়ায় বেশ কিছু চেনা মুখ। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী রেনেসাঁ দত্ত। এই মুহূর্তে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এ অভিনয় করছেন তিনি।

দিনভর শুটিং ব্যস্ত থাকেন টেলিপাড়ার শিল্পীরা। তাই অনেকে ভেবে থাকেন অভিনেতা অভিনেত্রী হওয়া মানেই তাদের দ্বারা পড়াশুনো হয়না। সেই প্রচলিত কথাকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিলেন রেনেসাঁ। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নজর কেড়েছে অভিনেত্রী।

৯৬.৪৭ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলেন রেনেসাঁ। তবে এই সাফল্য খুব একটা সহজ ছিল না। ১৪ ঘটনা শুটিং সামলেই পড়াশুনো চালিয়ে গেছেন। এই সময়কে রেনেসাঁ জানান, ‘কী ভাবে শুটিং সামলে উচ্চমাধ্যমিক দিয়েছি, সেটা শুধু আমি জানি। রাত জেগে না ঘুমিয়ে ২-৩ রাত পড়াশোনা জাস্ট পরীক্ষা দিয়েছি।’

অভিনেত্রী এই সাফল্যে খুশি তার পরিবার। এই গোটা জার্নিতে পাশে ছিলেন তার মা। এই মুহূর্তে গোটা পরিবার নেমে এসেছে খুশির আবহাওয়া।