
আসছে একগুচ্ছ নতুন মেগা। জি-বাংলায় বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আর তারপরেই এবার গুঞ্জন বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার এক জনপ্রিয় মেগা। সেই খবর সামনে আসতে ইতিমধ্যে মন ভেঙেছে সিরিয়ালের একনিষ্ঠ ভক্তদের।
স্টার জলসায় আসছে নতুন মেগা ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। ধারাবাহিকে দুটি প্রোমো ইতিমধ্যে সামনে এসেছে। এই ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করছেন অভিনেতা হানি বাফনা। মেগার প্রোমো সামনে আসতেই জল্পনা শুরু।
নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হবে কোনও এক পুরনো মেগাকে। কোন ধারাবাহিকের কপাল পুড়ল? ২০ মে থেকে স্টার জলসায় সন্ধ্যে ৬ টায় আসছে ‘বাবলি সুন্দরী’। বর্তমানে সেই সময় সম্প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’। তাহলে কি বন্ধ হয়ে যাবে কম্পাস? গুঞ্জন শোনা যাচ্ছে, নায়ক অসুস্থ দীর্ঘদিন শুটিং করতে পারবেন না। হয়তো সেই দিকে লক্ষ্য রেখে জলসা এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।
তবে অফিশিয়ালি এখনো কোনও আপডেট মেলেনি। ধারাবাহিক বন্ধ হবে না সময় পরিবর্তন হবে সেটা সময়ের অপেক্ষা।
