আদর্শ বরের খোলস ছেড়ে এবার রাজকীয় বেশে রুবেল! নয়া অবতারে কোথায় দেখা মিলবে অভিনেতার

রুবেল দাস

বাংলা সিরিয়ালের অন্যতম চর্চিত অভিনেতা রুবেল দাস। একে পর এক হিট মেগা তিনি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। রুবেলকে শেষবার জি বাংলার জনপ্রিয় মেগা ‘তুই আমার হিরো’তে দেখা গিয়েছিল। তারপর মাঝে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে পর্দায় দেখা যায়নি তাকে। তবে এবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে একেবারে অন্যরকম লুকে দেখে চমকে ওঠেন নেটিজেনরা।

পরনে সোনালি জরির কাজ করা লাল রঙের পোশাক, হলুদ রঙের ধুতি সঙ্গে উত্তরীয়, কোমর বন্ধনী, গলায় সোনার নেকলেস, মাথায় পাথরের কাজ করা সোনার মাথা পট্টিতে ধরা দেন অভিনেতা। এমন রাজকীয় বেশে কোথায় দেখা যাবে রুবেলকে?

সম্প্রতি রুবেল জানান ফের কাজে ফিরতে চলেছেন তিনি। তবে নতুন গল্পের লুক এমনটাই হবে? না একেবারেই নয়। কোন নতুন ধারাবাহিকে নয়, মঞ্চে ধরা দেবেন রুবেল। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’তে দেখা যাবে তাকে। এখানে রুবেলকে বজ্র সেনের ভূমিকায় দেখা যাবে। কিন্তু কবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান? নায়কের পোস্টের সূত্র ধরেই জানা যায় চলতি বছরের ১৪ জুন রবিবার এটি অনুষ্ঠিত হবে, রিষড়া রবীন্দ্র ভবনে। বিকাল ৫ টা থেকে।

আসলে রুবেল কেবল মাত্র একজন অভিনেতা নন তিনি একজন নৃত্যশিল্পীও বটে। অভিনেতা রুবেল দাস ২০০৭-২০০৮ সালের ডান্স বাংলা ডান্স-এ চ্যাম্পিয়নও হয়েছিলেন। আর এবার বহুদিন পর ফের মঞ্চে দেখা যাবে নায়ককে।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)