‘আজ দেড় মাস বেকার.. কাজ কেড়ে নেবার অধিকার কে দিল.. হটকারি সিদ্ধান্তে চরম ভোগান্তি.. কি এমন অপরাধ করেছি..’, আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে চরম অভিযোগ ভাস্কর ব্যানার্জির

ভাস্কর বন্দ্যোপাধ্যায়

আজও তদন্তের ঘেরাটোপে রাহুলের মৃত্যু কান্ড। আর্টিস্ট ফোরাম–সহ বাকিদের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় লীনা গঙ্গোপাধ্যায় এবং ছেলে শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার দুটি ধারাবাহিক। যার কারনে প্রায় দেড় মাস কর্মহীন টলিপাড়ার কয়েক জন শিল্পী। এবার শিল্পীদের কর্মহীনতা নিয়ে বিতর্ক জুড়লেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

অভিনেতার মতে, এত জনকে সমস্যায় ফেলা কোনও কাজের কথা নয়। তাতেই একাংশের দাবি, অভিনেতা কী করে এমন মন্তব্য করতে পারেন? ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের, সেখানে অভিনয় করেছেন ভাস্করও। আচমকা বন্ধ হয়ে যাওয়ায় তিনি অল্পস্বল্প কাজ করে চালিয়ে দিচ্ছেন। কিন্তু অনেকেই তো বেকার বসে, যা খুবই চিন্তার।

ভাস্কর বললেন, “এতগুলো মানুষ হঠাৎ করে বেকার হয়ে গেলেন। প্রতিবাদ তো হচ্ছেই। কিন্তু কাজটা কাজের মতো চলতে পারত। প্রমাণ হলে তো এমনিই কাজ বন্ধ হয়ে যেত। আর্টিস্ট ফোরামের কাজ দেওয়ার যখন ক্ষমতা নেই, তখন বন্ধ করাও উচিত নয়। জোর করে বন্ধ করে দেওয়ায় বহু পরিবারের ক্ষতি হয়ে গেল। যে চলে গিয়েছে, সে তো আর ফিরবে না। যে কারণে যথাযথ পদক্ষেপ করেছি। এখন এক জন চলে গিয়েছেন। এই সিদ্ধান্তে তো অনেক জন চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটুকুই বলতে চাই।”

অভিনেতা জানিয়েছেন, তিনি কাজ পাচ্ছেন না ধরে নিয়েছেন অনেকে। সেই তথ্য ঠিক নয়। তিনি নিজের কথা ভেবে কিছু বলছেন না। ইন্ডাস্ট্রির বাকি কলাকুশলীদের কথা ভেবে তাঁর চিন্তা হচ্ছে, এমনটাই জানান অভিনেতা।