
সময়টা খুব বেশিদিন আগের নয়, কিন্তু বদলে গিয়েছে অনেক কিছুই। ছবিতে দেখা যাচ্ছে খাটের উপর বসে ফুটফুটে এক শিশু। আর সেই সারল্যমাখা মুখই আজ বাংলার ঘরে ঘরে অত্যন্ত পরিচিত। চিনতে পারছেন কি এই অভিনেত্রীকে? পরিবারে অভিনেত্রী একা নন তার ছোট বোন ও বাবাও অভিনয় জগতের পরিচিত মুখ। এমনকি অভিনেত্রীর মনের মানুষও বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। অল্প বয়সেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নিজের অভিনয়গুণে দর্শকদের মন জয় করেছেন এই অভিনেত্রী।
এখনও আন্দাজ করতে পারলেন না তো? যদিও ছবির এক ঝলকে অভিনেত্রিকে চেনা সত্যি মুশকিল। তাহলে আরও একটু খোলসা করে বলা যাক, জি বাংলার ‘জয়ী’ ধারাবাহিক দিয়ে পথচলা শুরু অভিনেত্রীর। এরপর ‘মিঠিঝোরা’ ধারাবাহিকেও নীলু চরিত্রে তার অভিনয় ছিল চোখে পড়ার মত। বর্তমানে ‘কমলানিবাস’ সিরিয়ালেও ফাটিয়ে অভিনয় করছেন অভিনেত্রী।
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। ইনি আর কেউ নন, ছোটপর্দার পল্লবী ওরফে দেবাদৃতা বসু।

