
বাড়িতে একের পর এক অঘটন, বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে। স্বামীর অসুস্থতা, তারপরেই ননদের মৃত্যু, সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন সুদীপা। এতকিছুর মধ্যেও যে মানুষগুলোকে আঁকরে ধরে শান্তি খুঁজে পান অভিনেত্রী তাদের মধ্যে একজন হলেন সুদীপার কোলে বসে থাকা এই ছোট্ট খুদে। যাকে চিরকাল নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন অভিনেত্রী। এমনকি পরিচয়ও দিয়েছেন নিজের প্রথম সন্তান হিসাবে।
সুদীপার প্রথম সন্তানকে চিনতে পারছেন? সম্প্রতি খুদের সাথে ছবি সেয়ার করে সুদীপা লেখেন, ‘আমার প্রথম সন্তান, যাকে আমি জড়িয়ে ধরে রেখেছি চিরকাল। তুমি সেই যে আমাকে মন খারাপের সময় মন ভালো করে দেওয়ার মতো সুগন্ধি বাছাই করে দেয়। অনেকে ভাবে তুমি আমার সন্তান, তাদের পুরোপুরি দোষ দিতে পারি না কারণ সত্যিই তুমি আমার প্রথম সন্তান। এই ছবিটা আমায় নিয়ে যায় তোমার ছোটবেলায় আর আমার তরুণী বেলায়। তোমায় ভীষণ ভালোবাসি।’
এই ছোট্ট খুদে আর কেউ নয়, সুদীপার ভাইজি সিন্ধুরা মুখোপাধ্যায়। দাদার মেয়ে হলেও জন্মক্ষণ থেকে তাকে এতটাই ভালবেসেছেন সুদীপা, যে সুদীপা মনে করেন ঈশ্বর কিছুটা ইচ্ছে করেই তাঁকে কন্যা সন্তান উপহার দেননি যাতে তিনি ভাইজিকে নিজের কন্যার মতো ভালবাসতে পারেন।
