‘কাছের মানুষকে হারানোর যন্ত্রনায়… নিমতলা ঘাটে দাহকার্যের সময়.. শেষ সুযোগটুকু পেলাম না… আমার স্ত্রী তখন…’, একরাশ যন্ত্রনা নিয়ে মুখ খুললেন অভিনেতা রজতাভ দত্ত

রজতাভ দত্ত

বাংলা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। কমেডি থেকে ভিলেন সব চরিত্রেই অভিনেতার অভিনয়ে প্রশংসা পেয়েছে দর্শক মহলে। তবে সেলিব্রিটি হওয়ার খেসারত কতটা নিষ্ঠুর হতে পারে, সেই অভিজ্ঞতাই জানালেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা সামনে আনলেন অভিনেতা।

মায়ের মৃ’ত্যুর পর নিমতলা ঘাটে সৎকারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন তিনি। সেই চরম শোকের মুহুর্তের কথা মনে করে অভিনেতা বলেন, “মা যখন চলে গেলেন, সব শেষ হয়ে যাওয়ার পর নিমতলা ঘাটে সৎকারের মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারিনি, ফুঁপিয়ে কেঁদে উঠেছিলাম।” কিন্তু সাধারণ একজন মানুষের মতো শান্তিতে শোক পালনের অধিকারটুকুও পাননি তিনি।

অভিনেতার আক্ষেপ, একজন সাধারণ মানুষ যেভাবে নিরিবিলিতে প্রিয়জনকে হারানোর শোক পালন করতে পারেন, সেই সুযোগটুকুও তাঁর কপালে জোটেনি।
তিনি জানান, “সেই অবস্থাতেও দেখলাম দূর থেকে একজন ব্যক্তি আমার কে’দে ফেলার সেই দৃশ্যটির ভিডিও করছিল।”

মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে নেন অভিনেতার স্ত্রী, ওই ব্যক্তির হাত থেকে ফোন নিয়ে মুছে দেন ভিডিওটি। খ্যাতির কারণে কীভাবে একজন মানুষের অতীব ব্যক্তিগত কষ্টও অন্যদের কাছে নিছক কন্টেন্ট হয়ে ওঠে, সেই প্রসঙ্গে আক্ষেপের সঙ্গে রজতাভ জানান, “আজকাল একজন মানুষের এই আবেগটুকুও সেলিব্রিটি হওয়ার কারণে লোকজনের কাছে কন্টেন্ট হয়ে যায়, যা অত্যন্ত ক’ষ্টদায়ক।”