‘মাত্র ১৮ বছর বয়সে সংসার… পালিয়ে গিয়ে বিয়ে করায়… আমার দোষেই সবটা…খুবই সমস্যার মধ্যে ছিলাম…’, বৈবাহিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সমতা দাস

অভিনেত্রী সমতা দাস

একটা সময় টেলিভিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও আজ আর পর্দায় দেখা মেলে না অভিনেত্রী সমতা দাসের। ক্লাস টু-তে পড়াকালীন জন্মভূমি’তে শিশু শিল্পী হিসেবে সমতা অভিনয় জগতে পা রাখেন। খুব ছোট বয়স থেকে অভিনয় করেছেন তিনি। ‘এক আকাশের নিচে’ ধারাবাহিকে টুসকি চরিত্রে দর্শকের মনে ছাপ ফেলেন। এরপর একাধিক ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেছেন। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও বরাবরই অভিনেত্রীর নায়িকা হওয়ার স্বপ্নটা অপুর্নই রয়ে গেল।

বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে একজন দক্ষ এবং দাপুটে অভিনেত্রী বলা চলে। তবে আচমকা ছোটপর্দা থেকে কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? একসময় আনন্দবাজারকে দেওয়া সাক্ষাতকারে সমতা জানিয়েছিলেন, “১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে ধরে রাখতে পারিনি। হয়তো আমারই দোষ”। বর্তমানে অভিনয় জগতকে ইতি জানিয়ে স্বামী ও ছেলে নিয়ে গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী।