
‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালিকা থেকে বাদ পরলেও আজও বাঙ্গালির ড্রয়িংরুমে দিদি হিসাবেই পরিচিত অভিনেত্রী রচনা ব্যানার্জি। শুধু কি তাই, বাংলা চলচ্চিত্র জগতের নব্বই দশকের অভিনেত্রীদের মধ্যে একজন হলেন রচনা। তার অভিনীত সিনেমা বেশিরভাগ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে। এই জুটি আজও এভারগ্রিন।
রচনা-প্রসেনজিৎ এর জুটির একটা আলাদাই রসায়ন রয়েছে চলচ্চিত্র জগতে। প্রায় ৩০ থেকে ৪০ টি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। তবে বহু অভিনেতার সঙ্গে কাজ করলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বন্ডিং আলাদাই ছিল, আজও অকপটে স্বীকার করেন নেন রচনা।
একসময় বহু পুরনো একটি শোতে এসে তার এবং প্রসেনজিৎ রসায়ন নিয়ে মজা করেন অভিনেত্রী। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চারিত একটি গেম শোতে একসময় মজার ছলে আক্ষেপের সুরে রচনা বলেছিলেন, ‘আমি আর বুম্বাদা ৩০-৪০ টি ছবিতে একসঙ্গে কাজ করেছি। কিন্তু কোনোদিনও আমাকে পাত্তাই দিল না লোকটা। কোনোদিনও মনে করল না রচনার সঙ্গে একটু প্রেম করা যায়।” মজার ছলেই এই কথাগুলি বলেছিলেন অভিনেত্রী। তাদের অফস্ক্রিন বন্ডিং উপভোগ করছিলেন শাশ্বত।
