‘বিগ বসের ঘরে সবাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন… সবার জন্য সেখানে রাখা হয় একজন…যিনি সবসময় থাকতেন…আমিও গিয়েছিলাম…’, অবশেষে বিগ বসের অজানা সিক্রেট ফাঁস করলেন অভিনেতা ভরত কল

অভিনেতা ভরত কল

বিগ বস বাংলা বাইরে থেকে দেখতে যতটা চাকচিক্য মনে অন্দরমহলে ঠিক ততাই ভয়ংকর আর বেদনাদায়ক। যেখানে সূর্যের আলো এসেও পৌছায় না এমন ঘরে টিকে থাকাটা আসল লড়াই। কিছুদিন আগে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অভিনেতা ভরত কল। নানা প্রতিযোগীদের নিয়ে মতামত করলেও বিগ বসের অন্দর মহলের গোপনীয়তা নিয়ে কখনো তাকে কিছু বলতে দেখা যায়নি চুক্তি অনুযায়ী।

তবে অবশেষে এক অজানা সিক্রেট ফাঁস করলেন অভিনেতা। তার কথা অনুযায়ী, বিগ বসের ঘর এমন যেখানে প্রতেক প্রতিযোগী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। আর সেই মানসিক অবস্থা থেকে বেরানোর জন্য প্রত্যেকে প্রতিযোগীদের সাইকোলজিস্টদের কাছে যেত হত। ভরত কলকেও নাকি যেতে হয়েছিল। প্রতিযোগীদের জন্য নাকি জন্য বিগ বস একজন সাইকোলজিস্ট রেখে দেন, যিনি সব সময় থাকতেন প্রতিযোগীদের মানসিকভাবে জোর দেওয়ার জন্য।

সম্প্রতি অনিলাভ চট্টোপাধ্যায়কে দেওয়া-সাক্ষাৎকারে ভরত কল জানান, ১৭ তম দিনে এবং ৪০ তম দিনে তিনি মনোবিদের সাহায্য চেয়েছিলেন বিগ বসের কাছে। টিমের তরফ থেকে সেই ব্যবস্থা করেও দেওয়া হয়েছিল। প্রায় আধ ঘন্টা তিনি কথা বলেছিলেন মনোবিদের সঙ্গে। যেভাবে মানসিক দিক থেকে বারবার তিনি ভেঙ্গে পড়ছিলেন তার জন্য তিনি নিজে থেকেই চেয়েছিলেন এই সাহায্য।

ভরত কলের কথায়, শুধুমাত্র তিনি একা নন, বাড়ির প্রত্যেকেই কখনো না কখনো মনোবিদের সাহায্য চেয়েছিলেন। বিগ বস এমন একটা জায়গা যেখানে একবার না একবার মন দুর্বল হয়ে পড়বেই, তখন বাইরে থেকে আসা এই সাহায্য অনেকটা লড়াই করতে সাহায্য করে। যেহেতু বিগ বসের ঘরে ক্যালেন্ডার বা ঘড়ি ছিল না তাই লাইনার দিয়ে একটি জায়গায় দাগ কেটে রাখা হতো যাতে বোঝা যেত যে কততম দিনে তারা রয়েছেন।

শোয়ের আরেক প্রতিযোগী নিরাঞ্জনও ভেঙে পড়েছিলেন তাকেও মনোবিদের সাহায্য নিতে হয় সেখানে টিকে থাকার জন্য মনের জোর বাড়াতে। অভিনেতা এটাও জানান, বাড়ি থেকে ইচ্ছে করে কোনো খবর দেওয়া হতো না কারণ বাড়ি থেকে খবর আসা মানেই আরো বেশি দুর্বল হয়ে যাওয়া। কোন খবর না আসা মানেই সেটা ভালো খবর। তারা যাতে দুর্বল না হয়ে পরে তাই বাইরের খবর তাঁদের থেকে লুকিয়ে রাখা হত।