দীর্ঘ লড়াই করেও শেষ রক্ষা হল না! অকালেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে

ক্রিশ্চিয়ান কাজিন্স

চলচ্চিত্র জগতে একের পর এক শোকের ছায়া। ফের অকারে প্রাণ গেল আরও এক জনপ্রিয় অভিনেতার। মাত্র ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। দীর্ঘদিন ধরেই জটিল অসুখে ভুগছিলেন। দীর্ঘ চিকিৎসা চলার পরেও শেষ রক্ষা হল না।

প্রয়াত হলিউডের বিখ্যাত ছবি ‘কিন্ডারগার্টেন কপ’-এ অ্যাকশন স্টার আর্নল্ড শোয়ার্জ়নেগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সেই মিষ্টি শিশুশিল্পী ক্রিশ্চিয়ান কাজিন্স। দীর্ঘদিন ধরেই লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর জানিয়েছেন তার ভাই জোনাস রোয়েসার।

২৩ অক্টোবর ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান,  ‘ক্রিশ্চিয়ান দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভীষণ কষ্ট পাচ্ছিল। আজ সে আমাদের মায়ের সঙ্গে স্বর্গে রয়েছে এবং সমস্ত শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। এটা ভেবেই আমার শান্তি লাগছে। শান্তিতে ঘুমাও, ক্রিশ্চিয়ান। আশা করি তোমার আত্মা শান্তি পেয়েছে।’

ক্রিশ্চিয়ান

১৯৮৩ সালের ১৭ মার্চ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে জন্ম হয়েছিল ক্রিশ্চিয়ান ও তাঁর আইডেন্টিক্যাল টুইন ব্রাদার জোয়ির। খুব ছোটবেলাতেই অভিনয় জগতে পা রেখেছিলেন দুই ভাই। ‘নটস ল্যান্ডিং’ (Knots Landing)-এ ১৯৮৭ থেকে ১৯৯২ সালের মধ্যে প্রায় ৫৭টি এপিসোডে অভিনয় করেছিল তারা। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত আইকনিক কমেডি-অ্যাকশন ছবি ‘কিন্ডারগার্টেন কপ’-এ অভিনয়ের মাধ্যমেই খ্যাতি পান ক্রিশ্চিয়ান কাজিন্স।

সুত্রঃ eisamay . com