বছর ৪০ -সেও কিউটের ডিব্বা! ছবিতে থাকা ছোট্ট খুদে টলিউডের স্টাইলিশ নায়িকা, চিনতে পারছেন অভিনেত্রী কে?

ইশা সাহা

মাথায় গোলাপি হেয়ারব্যান্ড, ছোট করে কাটা চুল, গালে শিশুসুলভ মায়া, ছোট্ট খুদের শৈশবের ছবি দেখলে এখনকার পরিচিত মুখটির সঙ্গে মিল খুঁজে পাওয়া বেশ কঠিন। একঝলকে মনে হবে, এ তো আট-নয়ের দশকের কোনও পরিবারের অ্যালবাম থেকে উঠে আসা একরত্তি মেয়ের ছবি! অথচ এই ছোট্ট মেয়েটিই বড় হয়ে বাংলা ইন্ডাস্ট্রির নামকরা নায়িকা। চিনতে পারছেন অভিনেত্রীকে?

অভিনেত্রীর ছোটবেলার এই ছবিতে অবশ্য নায়িকাসুলভ কোনও ভাব নেই। সময়ের সঙ্গে বদলেছে চেহারা, বদলেছে পরিচয়ও। পড়াশোনার দিক থেকেও তিনি ছিলেন যথেষ্ট মনোযোগী। আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আদালতের বদলে ক্যামেরার সামনেই নিজের জায়গা তৈরি করেন।

টেলিভিশনের হাত ধরে অভিনয় জগতে পথচলা শুরু। তারপর বড়পর্দায় সুযোগ। আর প্রথম ছবিতেই এমন একটি চরিত্র, যা দর্শকের মনে জায়গা করে নেয়। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, কে এই ছোট্ট মেয়ে? হ্যাঁ, এই একরত্তি মেয়েটিই অভিনেত্রী ইশা সাহা।

শুধু বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন তিনি। ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’, ‘গুপ্তধনের সন্ধানে’, ‘গোলন্দাজ’, ‘মহানন্দা’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ থেকে সাম্প্রতিক একাধিক ছবিতে নানা ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

ইশা সাহা