সাতসকালেই বড় সুখবর জানালেন ‘সারেগামাপা’ খ্যাত গীতশ্রী! গায়িকার পরিবারে খুশির আমেজ

গীতশ্রী চৌধুরী

কয়েকমাস আগেই বাংলা সারেগামাপা ফার্স্ট রানার আপ হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণার সুভাষ গ্রামের মেয়ে গীতশ্রী চৌধুরী। রিয়েলিটি শো-এর এই মঞ্চ থেকেই গানের জগতে নতুন ইনিংস শুরু হয়েছে তার। ছোট থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছে সে। ২০১৩ এর পর থেকে একাধিক সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নেয় গীতশ্রী। কিন্তু এবছর হাতের কাছে সাফল্য আসে। তবে বাংলা মঞ্চের সাফল্যই তাঁর শেষ ঠিকানা হয়ে থাকেনি।

এর মাঝেই বড় সুখবর দিলেন গায়িকা। সুভাষগ্রামের মেয়ে গীতশ্রীর এবার হিন্দি সারেগামাপা-র লড়াইয়ে। বাংলা ছাড়িয়ে দেশের আঙিনায় পা রাখায় খুশি সুভাষগ্রামের বাসিন্দারা। বাংলা ছাড়িয়ে আরও বড় প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁকে।

সুভাষগ্রাম স্টেশনের কাছে বাড়ি গীতশ্রীর। একটা সময় দরমার বাড়িতে থাকত তারা। আমফান ঝড়ে সেই বাড়ি ভেঙে যায়। এরপর শুরু হয় জীবনের নতুন অধ্যায়। তবে সঙ্গীত সেই দু:খ ভুলিয়ে দিয়েছে তাকে। উচ্চ শিক্ষার জন্য যোগমায়া দেবী কলেজে ভর্তি হলেও পরে সেখান থেকে কোর্স শেষ করতে পারেনি সে। পরে বিবেকানন্দ কলেজ বেহালাতে ভর্তি হন। তবে জীবনের সেই সব অতীত কাটিয়ে এখন নতুন উচ্চতায় পৌঁছে সকলকে চমকে দিচ্ছেন গীতশ্রী।