শত্রু সিনেমার ‘মাস্টার তাপু’ কে মনে পড়ে? মানসিক ভারসাম্য হারিয়ে করুন অবস্থায় আজ কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় শিশুশিল্পী শুভদীপ রায়চৌধুরী

শুভদীপ রায়চৌধুরী

রঞ্জিত মল্লিক অভিনীত জনপ্রিয় ছবি “শত্রু”-তে অনাথ বালকের চরিত্রে অভিনয় করেই রাতারাতি বাঙালির মনে জায়গা করে নেন মাস্টার তাপু। ৮ বছরের সেই ছোট্ট তাপু আজ বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি গায়েব। আশা করি এই সিনেমার সেই ছোট্ট ছোট্টুকে এখনও ভোলেননি দর্শক। পর্দায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে তাপুর চোখে জল দেখলে দর্শকরাও হাউমাউ করে কেঁদে ফেলতেন। বিশেষ করে শত্রু সিনেমায় তার ‘পুলিশ এই পুলিশ’ ডায়ালগটা আজও কিন্তু মনে রেখেছেন দর্শকরা।

নব্বইয়ের দশকের জনপ্রিয় শিশুশিল্পী শুভদীপ রায়চৌধুরীর বর্তমান জীবনের খবরে মন খারাপ টলিপাড়ার। শারীরিক ও মানসিকভাবে ভালো নেই অভিনেতা। মানসিক ভারসাম্য হারিয়ে আজ কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। শুভদীপের বাবা ছিলেন টলিউডের প্রযোজক, তাই ছোটবেলা থেকেই স্টুডিও পাড়ায় ছিল নিত্য আসা-যাওয়া। অভিনয়ের টানেই পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন শুভদীপ।

বড় হয়ে সিনেমার জগত থেকে সরে এসে একসময় কলকাতার নামী কলেজ এবং সেন্ট জেভিয়ার্সের মতো প্রতিষ্ঠানে পড়িয়েছেন তিনি। কিন্তু বয়স যখন প্রায় ৫০-এর কাছাকাছি, তখন কঠিন সময়ের মুখোমুখি। মান’সিক অ’সুস্থতার কারণে ছেড়ে দিয়েছেন চাকরি, বাইপাস-সংলগ্ন একটি ফ্ল্যাটে কাটছে একাকী জীবন। ক্যামেরা বা গণমাধ্যমের সামনে আসতেও তিনি একেবারেই রাজি নন।

খবর প্রকাশ্যে আসতেই টলিউডের তারকা ও শুভানুধ্যায়ীরা গভীর দুঃ’খ প্রকাশ করেছেন। বাংলা বিনোদন জগতের এক সময়ের উজ্জ্বল এই মুখের এমন প’রিণতি সত্যিই বে’দনাদায়ক।