বিয়ের ৪ বছরের মাথায় বড় খুশির খবর! মা হলেন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, ঘরে এলো ছোট্ট সদস্য

টলিপাড়ায় ফের খুশির খবর। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। ১৫ নভেম্বর, রবিবার মা হয়েছেন অভিনেত্রী। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন অভিনেত্রী এবং তাঁর পরিবার। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রোশনি। এই মুহুর্তে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। ২০২২ সালে সামাজিক বিয়ে করেছিলেন রোশনি-তূর্য। বিয়ের চার বছরের মাথায় দুই থেকে তিন হলোম তাঁরা। রোশনির স্বামী আদ্যোপান্ত ব্যবসায়ী, বিনোদুনিয়ার সঙ্গে কোনও যোগ নেই তাঁর।

এই বিশেষ মুহূর্তের অপেক্ষায় দিন গুনছিলেন রোশনি ও তাঁর স্বামী তূর্য সেন। এর আগেও মাতৃত্বের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন রোশনি। কখনও স্বামীর সঙ্গে বিশেষ ফোটোশুট, কখনও আবার পরিবারের সঙ্গে সাধের অনুষ্ঠান—সবেতেই ধরা পড়েছে নতুন অতিথিকে ঘিরে তাঁদের উচ্ছ্বাস। অবশেষে অপেক্ষার অবসান। লক্ষ্মী এসেছে অভিনেত্রীর ঘরে।

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।  একটা সময়ে চুটিয়ে ছোট পর্দায় কাজ করেছেন রোশনি। মাঝে ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বড় পর্দায় মন দিয়েছিলেন। বহুদিন পরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেছিলেন। যদিও সেই ধারাবাহিক মাঝপথে বন্ধ হয়ে যায়। তার পরে আর কাজে ফেরেননি রোশনি। এই মুহূর্তে অবশ্য জীবনের নতুন অধ্যায় নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

রোশনি ভট্টাচার্য