‘রচনাদি কে আমি কপি করতে আসিনি… এতদিন লোকে জানতই না আমি আসলে…’, ‘দিদি নম্বর ১’-এর পরিচালনায় এবার রচনার সঙ্গে তুলনা নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার

স্বস্তিকা মুখার্জি

বিগত ১৬ বছর ধরে বাংলা টেলিভিশনের ইতিহাসে সফল রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। রচনা ব্যানার্জীর সেই চেনা ম্যাজিক ও দীর্ঘ ১৬ বছরের অনস্ক্রিন ইমেজকে আজও মন থেকে মুছে ফেলতে পারছেন না দর্শকদের একাংশ। শোয়ের ১০ম সিজনের শুরু থেকেই নতুন সঞ্চালিকা হিসেবে স্বস্তিকাকে নিয়ে শুরু হয়েছে তুমুল তুলনা ও ট্রোলিং।

তবে সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর নতুন অধ্যায় ও এর পরিচালনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বস্তিকা। রচনার সঙ্গে তুলনা টানা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বস্তিকা স্পষ্ট জানান, “রচনা দিকে আমি কপি করতে আসিনি… রচনাদি তার মতো করেছেন এতদিন, আমি আমার মতো করার চেষ্টা করব…আমাদের দুজনার কোনো মিল নেই কোনো কিছুতেই।”

সমালোচনা আর ট্রোলিংকে উড়িয়ে দিয়ে স্বস্তিকা আরও বলেন, “টেলিকাস্ট শুরু হওয়ার আগে এত নিন্দুকদের তীর আসছিল… লোক তো জানতই না যে আমি কী করতে পারি!” নতুন এই সিজনে খেলার ফরম্যাট আর পুরস্কার ১০ গুণ বদলে গেছে দাবিও জানান অভিনেত্রী। সেক্ষেত্রে পুরোনো সঞ্চালনার সাথে তুলনা টানা অনুচিত বলেই মনে করেন স্বস্তিকা।

অন্যদিকে, শারীরিক কষ্ট ও চরম জীবনযাত্রার কথা তুলে ধরে স্বস্তিকা বলেন, “তিনটে পর্ব শুটিং করা মানে ১২ ঘণ্টা দাঁড়িয়ে থাকা… বাড়ি গিয়ে খাঁটের ওপর চিৎপটাং হয়ে টিকটিকির মতো পড়ে থাকতাম!” ওজন কমাতে ও নিজেকে ফিট রাখতে যে কড়া খাদ্যাভ্যাস বেছে নিয়েছেন, সে সম্পর্কে স্বস্তিকা জানান, “আমি দিনে একটা মাত্র মিল খাই, দিনে একবার… আর লিকুইড ডায়েটে থাকি।” ক্লান্তি ও সমালোচনার পরোয়া না করে কাজটা নিখুঁতভাবে করে দেখানোর এই জেদই স্বস্তিকাকে ঘিরে তৈরি হওয়া নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Previous article50+ ডাক্তার নিয়ে উক্তি । মোটিভেশনাল উক্তি । Doctor Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।