সুখবর! বিয়ের পাঁচ বছর পর ৩৫ বছর বয়সে যমজ সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

অবশেষে খুশির খবর দিলেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। বিয়ের পর পাঁচ বছরের মাথায় অভিনেত্রীর ঘরে এলো নতুন সদস্য। তবে সন্তান জন্ম দেওয়াটা মোটেই সহজ ছিল না অভিনেত্রীর কাছে। গর্ভধারণের প্রক্রিয়ায় তাঁকে ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল। অনেক সময়ে সেই ইঞ্জেকশন নিতে গিয়ে যন্ত্রণায় কেঁদেও ফেলতেন তিনি। অবশেষে আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণে চেষ্টায় সফল হন অভিনেত্রী। ৩৫ বছর বয়সে এসে যমজ কন্যা সন্তানের মা হলেন অনুষ্কা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানাতে পোস্ট শেয়ার করেন অনুষ্কা। সুখবরটি জানিয়ে দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তারকা দম্পতি। অনুষ্কা ও তার স্বামী আদিত্য সীলতাঁদের যমজ কন্যাসন্তানের নাম রেখেছেন বীরা রঞ্জন সীল ও মাহী রঞ্জন সীল।

চলতি বছরের শুরুতেই মাতৃত্বকালীন ফোটোশুটের ছবি ভাগ করে নিয়ে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন দম্পতি। নতুন সদস্যের অপেক্ষায় তাঁদের জীবনে শুরু হয়েছিল নতুন অধ্যায়। এর আগে নিজেদের ইফটিউব চ্যানেলে অনুষ্কা তাঁর কঠিন আইভিএফ সফরের কথাও জানান। সেই সময় স্বামী আদিত্যের কাছ থেকে পাওয়া নিরন্তর সাহায্যের কথাও তুলে ধরেন তিনি।

আদিত্য ও অনুষ্কার প্রথম দেখা হয় ২০১৭ সালের ২৬ জুন। অনুষ্কার স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। সেই সাক্ষাৎ ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয়। কয়েক বছর প্রেমে থাকার পরে ২০২১ সালের নভেম্বরে মুম্বইয়ে বিয়ে করেন তাঁরা।

অনুষ্কা রঞ্জন

 

View this post on Instagram

 

A post shared by Aditya Seal (@adityaseal)

Previous article101+ শুভ রাখি বন্ধন শুভেচ্ছা ম্যাসেজ । এসএমএস । কোটস 2026
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।