
গত দুই মাস ধরে ক্যানসারের সাথে লড়াই করে সম্প্রতি সম্প্রতি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী এষা ভট্টাচার্য। দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়া থেকে মায়ের শারীরিক জটিলতা, অস্ত্রোপচার সবটাই সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছেন একমাত্র মেয়ে প্রেরণা ভট্টাচার্য। মায়ের এই নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠেছিল অভিনেত্রীর পরিবার। তবে সেই খুশির আবহ কাটতে না কাটতেই প্রেরণার পরিবারে ফের খুশির খবর। প্রেরণার জীবনে ঠিক কী ঘটেছে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিওতে বড় সুখবর দিলেন প্রেরণা। সামনেই পুজো, আর তার আগেই টি- সিরিজের পক্ষ থেকে এক মিউজিক ভিডিওতে দেখা গেল অভিনেত্রীকে। সেখানে অভিনেত্রীকে দেখা গেল পুজোর গানের তালে নেচে উঠতে। দশমি স্পেশাল এই গানে প্রেরণার সাথে রয়েছেন ছোটপর্দার আরও দুই জনপ্রিয় অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসার প্রতিও সমান নজর অভিনেত্রীর। মেয়ের এই মেহনত ও মিষ্টি সাফল্য দেখে ভিশব খুশি মা এষা ভট্টাচার্য। মারণরোগকে হারিয়ে মায়ের ঘরে ফেরা আর অন্যদিকে মেয়ের এই সাফল্য সব মিলিয়ে এক পরম আনন্দ ও আবেগে ভাসছে পুরো ভট্টাচার্য পরিবার।
