ছেলের জন্মের এক মাস পূরণ , ফের সুখবর ঘোষণা করলেন অভিনেত্রী সুস্মিতা রায়

অভিনেত্রী সুস্মিতা রায়

গত ৬ ই জুলাই মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। নিজেই সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন সমাজ মাধ্যমের পাতায়। সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীর সাথে ডিভোর্সের পর নিজের ব্যবসার অংশীদার শুভাশিস সাথে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। সেই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে সব বাধা পেরিয়ে এখন তিনি এক পুত্র সন্তান আর স্বামী নিয়ে সুখে সংসার করছেন।

কিছুদিন আগেই নতুন ফ্ল্যাট কিনেছিলেন সুস্মিতা। যদিও ফ্ল্যাট কেনার কারণ পরে জানাবেন বলেই তিনি জানিয়েছিলেন। ছেলের এক মাস পূরণ হতেই ফ্ল্যাট কেনার কারণ আর খুশির খবর ঘোষণা করলেন অভিনেত্রী।

নিজের ব্যবসার পাশাপাশি আরও একটি ব্যবসার শুরু করলেন সুস্মিতা। এবার নিজের ব্র্যান্ডের শাড়ির প্লাটফর্ম ওপেন করলেন অভিনেত্রী। শাড়ির ব্যবসার সাইডের নাম রেখেছেন “হাউস অফ সিডো’। নতুন ফ্ল্যাটে কেক কেটে উদ্বোধন করলেন শাড়ির ব্যবসা। আজ থেকেই চালু করলেন অনলাইন বেচা-কেনা। সুস্মিতার সাফল্যের তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ।