‘আমার মনে হয় না রবীন্দ্রনাথের গল্প বা উপন্যাস খুব উঁচুমানের…’, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে বিস্ফোরক মন্তব্য অঞ্জন দত্তের, সমালোচনার ঝড় নেটপাড়ায়

অঞ্জন দত্ত

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় নাম অঞ্জন দত্ত। একধারে তিনি যেমন অভিনেতা, পরিচালক – তেমনি অন্যধারে তিনি গীতিকার, গায়ক ও চিত্রনাট্য। কয়েক দর্শক ধরে বাংলায় সিনেমায় নিজের পরিচিতি লাভ করেছেন।

বেলা বোস, রঞ্জনা-র মতো একাধিক জনপ্রিয় গানে তিনি শ্রোতাদের মনে বিরাজ করেছেন। সাংস্কৃতিক এবং শিল্পচর্চা নিয়ে নিজের মন্তব্যের জন্যই প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

সম্প্রতি অঞ্জন দত্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকবির সাহিত্য নিয়ে কথা বলতে গিয়ে অঞ্জন দত্ত বলেন, “আমার মনে হয় না রবীন্দ্রনাথের গল্প বা উপন্যাস খুব উঁচুমানের বরং ওনার গান যতটা।” পাশাপাশি তিনি রবীন্দ্রসংগীতের প্রশংসা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথের গানের মূল্য ও গুরুত্ব সাহিত্যকর্মের তুলনায় আরও বেশি।

সোশ্যাল মিডিয়ায় অঞ্জন দত্তের সেই ভিদিও ভাইরাল হতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা একাংশ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, বিশ্বকবির সাহিত্য নিয়ে এরকম ভাবে মূল্যায়ন করা একেবারেই উচিত নয়। আবার কেউ জানান, “আপনার মনে না হওয়াটা আপনার দুর্বলতা, রবীন্দ্রনাথ ঠাকুরের নয়।” আবার কেউ লিখেছেন, “আপনাকে এসব বুঝতে গেলে একশো বার জন্ম নিতে হবে।” সামাজিক মাধ্যমে এই নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে যদিও অঞ্জন দত্ত তার তরফ থেকে সমালোচনা নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি।

সুত্রঃ https://tollygossip . com/buzz/anjan-dutt-faces-massive-backlash-over-his-remarks-on-rabindranath-tagore-stories-and-novels-69853