ছেলের জন্মের একমাসের মাথায় ছোট্ট সিডোর মুখ প্রকাশ্যে আনলেন সুস্মিতা!

সুস্মিতা রায়

চলতি মাসেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। একটা সময় ধারাবাহিকে সাইড রোলে তাকে দেখা গেলেও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা বেশ পরিচিত ডেইলি ভ্লগিংয়ের মাধ্যমে। ছেলে জন্মের পর থেকে এতদিন ছেলের মুখ না দেখালেও ছেলের সাথে কাটানো মুহুর্ত, ছেলের জন্য আনা নানা উপহার সবটাই শেয়ার করেছেন ব্লগে। তবে ছেলের জন্মের ২৪ দিন পর এই প্রথমবার ছেলের মুখ প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন সুস্মিতা। আর তাতেই হইচই নেটপাড়ায়।

ব্যক্তিগত জীবনে তাঁকে ঘিরে হাজারও বিতর্ক থাকলেও, সুস্মিতার জীবনের সবটুকু জুড়ে এখন রয়েছে ছেলে সিডো। কিছুদিন আগেই সন্তানের ছয়ষষ্ঠীর ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। এবার ছোট্ট সিডোকে দেখা গেল একটি সাদা রঙের রম্পারে।

হাতে লাল রঙের গ্লাভস। মাথায় লাল রঙেরই টুপি। আর সিডোর জামায় লেখা, ‘I Am Proof That God Answers Prayers’! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমিই প্রমাণ যে, ভগবান প্রার্থণা শোনে’। পুরোটা নয় বরং খুদে একরত্তির আংশিক মুখ দেখালেন সুস্মিতা।

বিয়ের মাসখানেকের মাথায় সন্তান হওয়ায়, বিয়ের আগে গর্ভবতী হওয়া নিয়েও কটাক্ষ এসেছে। তবে কোনো নেতিবাচকতাকেই জীবনে এন্ট্রি দিতে আর রাজি নন সুস্মিতা। ব্যবসায়ী শুভাশিস দের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন। বহু অপেক্ষার পর ছেলে কোলে পেয়েও খুব খুশি অভিনেত্রী।