
বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জি। খলনায়িকার চরিত্রে তার অভিনয় বরাবরই দর্শকের ভীষণ পছন্দের। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ‘রাঙামতী তীরন্দাজ’ ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি মন দিয়ে সংসারও সামলাচ্ছেন অভিনেত্রী। ২০২৩ সালে স্বামী সৌম্য বক্সীর সাথে গাটছরা বাধেন সুদীপ্তা।
সম্প্রতি বড় সুখবর জানালেন অভিনেত্রী। তবে কি অভিনেত্রীর ঘরে এবার নতুন সদস্য আসার পালা। না, তেমনটা একেবারেই নয়। ফের ছোটপর্দায় ফিরছেন ‘রাঙামতী তীরন্দাজ’ ধারাবাহিকের ‘বৃন্দা’ ওরফে সুদীপ্তা ব্যানার্জি। কোন চ্যানেলের কোন প্রজেক্টে দেখা যাবে তাঁকে?
জি বাংলার পর্দায় সদ্যই শুরু হয়েছে ‘বাঘিনী’। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা ব্যানার্জিকে। তবে তিনি এই ধারাবাহিকেও তাঁর অভিনীত অন্যান্য ধারাবাহিক এবং চরিত্রের মতো নেতিবাচক চরিত্রেই অভিনয় করবেন কিনা স্পষ্ট নয়। ২৪ আগস্ট থেকে শুরু হল এই ধারাবাহিকের পথ চলা।
‘বাঘিনী’ ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যাচ্ছে সম্পিতা প্রামাণিককে। তিনি মূলত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নৃত্যশিল্পী। অভিনেত্রী হিসেবে এটাই তাঁর প্রথম কাজ। তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ সেন। ‘বাঘিনী’ ধারাবাহিকটি জি বাংলার পর্দায় প্রতি সোমবার থেকে শুক্রবার দেখা যাবে। এই পাঁচদিন ধারাবাহিকটি রোজ রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে। টেন্টের প্রযোজনায় আসছে ‘বাঘিনী’।
