
বিগত কয়েকদিন ধরেই অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বেশ কিছু ভিডিও ঘোরেফেরা করছে। ভিডিওতে অভিনেত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বেশ কিছু বিষয় নিয়ে। এবার ট্রোলার এক হাত নিলেন অভিনেত্রী। আচমকাই নেটিজেনদের রোষের মুখে পরেন অভিনেত্রী। এবার সেই নিয়ে সম্প্রতি মিডিয়ার সামনে মুখ খুললেন তিনি।
ইন্দ্রাণী জানিয়েছেন,‘মানুষ কেমন নিষ্ঠুর হয়! বলছে ওঁর কি ডায়াবেটিস হয়েছে? ওঁর কি ক্যানসার হয়েছে? ওঁর কি এই হয়েছে, তাই হয়েছে, লোকে কি চায় আমি ক্যানসারে মরে যাই! আমার গোটা বাড়ির লোক ডায়াবেটিসে আক্রান্ত। আমি এতটাই স্বাস্থ্যসচেতন যে, সঠিক লাইফস্টাইলের মাধ্যমে রোগকে দূর করতে পেরেছি। আমার গোটা বাড়ি শুদ্ধ সবাই ডায়াবেটিসে মারা গিয়েছে। কিন্তু আমি একমাত্র যার কোনোরকম রোগ নেই। না ডায়াবেটিস, না থাইরয়েড, না প্রেসার। যেহেতু আমার বাবা-ভাই-সবাই ডায়াবেটিক, আমি আরও ভয়তে নিজেকে কন্ট্রোল করেছি।’
ট্রোলার উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে অভিনেত্রী জানান, ‘তোরাও কর না। ডায়েট কর, জিম কর। কতরকম কমেন্ট লোকের, ‘চিমড়ে পড়া চেহারা’, ‘চুপসে গেছেন’। তবে আমি কিছু বলিনি। আমার ফ্যান যারা তাঁরাই ঝেরে কাপড় পরিয়ে দিয়েছে।’
ইন্দ্রাণী আরও বলেন, ‘ওজন বেড়ে গিয়েছিল যেই সময়টায়, তখন কিছু কাজের অফারও এসেছিল সেসব ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে। কারণ মোটা চেহারায় ক্যামেরার সামনে আসতে চাননি। তবে এখন ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুত।’
