
বেশকিছুদিন আগেই স্টুডিও পাড়ায় ফের নায়ক নায়িকার মধ্যে ঝামেলার প্রসঙ্গ ছড়াতেই হইচই পড়েছিল নেটপাড়ায়। এর আগেও জিতু-দিতিপ্রিয়ার ঝামেলায় ধারাবাহিক ছেরেছিলেন ছতপর্দার রানীমা। এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারি জন্য’ থেকে আচমকাই সরে দাঁড়ালেন গল্পের নায়ক ‘রাহুল’ ওরফে অভিনেতা শুভ্রজিৎ সাহা। রাহুল-রাহির চরিত্রে শুভ্রজিৎ সাহা এবং দীপান্বিতা রক্ষিতের রসায়ন দর্শকদের মনে ধরেছিল। টিআরপিতেও ভাল ফল করছিল ধারাবাহিকটি। তবু সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?
গত কয়েক সপ্তাহ ধরে পায়ে গুরুতর চোট নিয়েই হুইলচেয়ারে বসে শুটিং চালাচ্ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় শেষ পর্যন্ত প্রোডাকশনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শো ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অভিনেতা। ধারাবাহিক ছাড়া নিয়ে এবার মুখ খুললেন শুভ্রজিৎ।
অফস্ক্রিনে শুভ্রজিৎ-দীপান্বিতার মনোমালিন্যের খবরের মাঝেই অনস্ক্রিনে রাহুল-রাহির কেমিস্ট্রি জমে ওঠেছিল। এই রসায়নই গল্পের একমাত্র ইউএসপি। সেটাই আর থাকবে না পর্দায়!
শুভ্রজিৎ জানান, পায়ে প্লাস্টার পড়ার পরেও কয়েকদিন কাজ করেছি। কারণ “শুধু তোমারি জন্য”-এর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না, তবুও নিজের শরীরের কথা না ভেবে কাজ করে গেছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না। যে পায়ের ভরসায় দাঁড়াই, আজ সেই পা টাই আর সঙ্গ দিচ্ছে না।
ভাবছিলাম সপ্তাহে দু’দিন করে কাজ করলে হয়তো সব সামলে নেওয়া যাবে। কিন্তু প্রোডাকশনের প্রয়োজন ছিল দীর্ঘ সময়ের শুটিং। এই অবস্থায় সকাল থেকে রাত পর্যন্ত Wheelchair-এ বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাতের ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা—সব মিলিয়ে আমি ১০ ঘণ্টা কাজ করার অনুমতি চেয়েছিলাম।
গল্পের প্রতি দায়বদ্ধতা সবারই থাকে। তাই হয়তো এমন একটা সিদ্ধান্তে আসতেই হলো। গল্পের স্বার্থে, প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এবং আমার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে, এই মুহূর্তে ‘রাহুল’ চরিত্রটার পথচলা আমার সাথে” এখানেই থামল।
