বিয়ের ২ বছরের মাথায় মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী! পরিবারে এলো ছোট্ট সদস্য

সুরভি জ্যোতি

বিনোদন দুনিয়ায় ফের খুশির খবর! মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। গত ১৩ জুন, শনিবার, তারকা দম্পতির কোল আলো করে এসেছে তাদের প্রথম সন্তান।
বিয়ের ২ বছরের মাথায় অভিনেত্রীর ঘরে এল ছোট্ট সদস্য। নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছেন অভিনেত্রী। তবে ছেলে হল নাকি মেয়ে?

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের ঘরে কন্যা সন্তান এসেছে। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে।’ অভিনেত্রী এ-ও জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ভাল আছেও সন্তান ও সুস্থ আছে।

অবশেষে কন্যা সন্তানের মা হলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সুরভি জ্যোতি। ২০২৪ সালের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের জিম করবেট রিসোর্টে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছিলেন অভিনেত্রী সুরভি জ্যোতি এবং তার স্বামী সুমিত সুরি। সুমিত পেশায় একজন প্রযোজক। চলতি বছরের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সুরভি তাঁর মা হওয়ার খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘কবুল হ্যায়’-এ জোয়া ফারুকি চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন সুরভি। এছাড়া ‘নাগিন ৩’-এর মতো সুপারহিট শো-তেও তাঁকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে। এবার অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেত্রী।

 

সুরভি জ্যোতি