বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন সানন্দা বসাক, অভিনেত্রীর পরিবারে শোকের ছায়া

সানন্দা বসাক

ছোট পর্দার জনপ্রিয় মুখ সানন্দা বসাক। অনেক দিন হল তাঁকে ছোট পর্দায় দেখেন না দর্শক। তবে আচমকাই অভিনেত্রীর জীবনে অন্ধকারের ছায়া। কাছের মানুষকে হারেলেন অভিনেত্রী। ব্যাক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই অভিনেত্রীর পরিবারে ফের শোকের ছায়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী নিজেই জানালেন সেই দুঃসংবাদ।

প্রয়াত হয়েছেন সানন্দার বাবা। বাবাকে হারিয়ে একেবারেই ভেঙে পরেছেন সানন্দা। বাবার চলে যাওয়াটা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী। বাবাকে হারানোর যন্ত্রনায় সানন্দা লেখেন, বাবা, তোমাকে শেষ বিদায় জানানো আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ। তুমি আর এই পৃথিবীতে নেই, কিন্তু তুমি আমার মধ্যে যে মূল্যবোধ ও নৈতিক আদর্শ গেঁথে দিয়েছ, তা সারা জীবন আমাকে পথ দেখাবে। তোমাকে ধন্যবাদ। তুমি সবসময় আমার সাথেই থাকবে।

একটা ম্যানেজমেন্ট পড়তে পড়তেই চাকরি করতেন। অভিনয়ের সুযোগ খুব কাকতালীয় ভাবেই আসে তাঁর কাছে। সিরিয়ালের সেটেই আলাপ হয়েছিল তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে। খুব তাড়াতাড়ি বিয়েও করেছিলেন তাঁরা। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতে মেয়েও হয়ে যায় তাঁদের। তার পরই বদলে যায় জীবন। স্বামীর সঙ্গে বিচ্ছেদ করতে বাধ্য হন সানন্দা।

অভিনয় থেকে বিরতি নিয়ে আপাতত নিজের গয়নার ব্যবসায় মন দিয়েছেন তিনি। আইনি বিচ্ছেদের পর মেয়েকে ভাল ভাবে মানুষ করে তোলাই সানন্দার একমাত্র লক্ষ্য। পাঁচ বছরের মেয়েই তাঁর এখন প্রিয় বন্ধু।