
গিটার হাতে মঞ্চ কাঁপানো সেই মানুষটি আজ বাংলা রক সংগীতের আইকন রূপম ইসলাম। তাঁর কনসার্ট মানেই হাজারে হাজারে ভক্তের সমাগম এবং ‘রূপম ইসলাম’ নামের চিৎকার। ছোটবেলায় আকাশবাণী ও দূরদর্শনে গান গাইতেন তিনি। তার বিখ্যাত ব্যান্ডের প্রথম অ্যালবামটি বাংলা ব্যান্ড মিউজিকের সংজ্ঞাই বদলে দেয়। গানের জগত রুপমকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিলেও জানেন কি বড় হয়ে ছেলেকে কি হিসাবে দেখতে চায় গায়ক?
সম্প্রতি আনন্দবাজার ডট কম-কে দেওয়া সাক্ষাতকারে নিজের মনের কথা জানালেন গায়ক। সম্প্রতি মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছেন রূপম-পুত্র। প্রথম বোর্ডের পরীক্ষাতেই দুর্দান্ত ফলাফল রুপের। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে রূপম ও রূপসার একমাত্র ছেলে রূপ আরোহন প্রোমিথিউস। সেভাবে প্রচারের আলোয় কখনোই ছেলেকে আনেন না দম্পতি। তবে বড় হয়ে বাবার মত গায়ক নয় বরং নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিক ছেলে এমনটাই আশা রাখেন রুপম।
পুত্র রূপকে কিছু দিন আগে মঞ্চে আপনার সঙ্গে গাইতে দেখা গিয়েছে। সন্তান যদি গানের জগতেই আসতে চায় পেশাগত ভাবে, তাকে কোন কাজটা বেশি মন দিয়ে করার পরামর্শ দেবেন? রুপম জানান, শখ করে অনুষ্ঠানে গেয়েছে। পেশাদারি মঞ্চে নয়। ও এখনও সে ভাবে গান শেখা শুরু করেনি। ফলে এখনই গানের জগতে আসতে চাইবে বলে মনে হয় না। আঁকতে ভালবাসে, আঁকে। কোন বিষয়টাকে পেশা করবে আমাকে বলেনি। আমিও জিজ্ঞেস করিনি। আমি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। যে কোনও ব্যাপারে জানতে চাইলে পরামর্শ দেব। আপাতত চাই, ও মন দিয়ে বাংলা ভাষাটা শিখুক। ওটা জরুরি।
