
ফের গোটা চলচ্চিত্র জগতে আচমকাই নেমে এলো শোকের ছায়া। ৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী, গত ২২ জুন নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সের একটি হাসপাতালে স্বাভাবিক কারণে মারা যান। ৪ঠা জুলাই তার মৃত্যুর খবরটি প্রকাশ্যে স্তব্ধ গোটা বিনোদন দুনিয়া।
‘জিজেট’ চলচ্চিত্র সিরিজ এবং এলভিস প্রিসলি অভিনীত ‘গার্ল হ্যাপি’ ছবিতে তাঁর স্মরণীয় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন তিনি। অভিনয় থেকে অবসর নেওয়ার আগে বেকার চলচ্চিত্র ও টেলিভিশনে তিন দশকেরও বেশি সময় ধরে কর্মজীবন উপভোগ করেন। পরবর্তীতে তিনি একজন দৃশ্যশিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন এবং চিত্রশিল্পী, ভাস্কর ও অলঙ্কার কারিগর হিসেবে তাঁর কাজের জন্য প্রশংসা অর্জন করেন।
প্রয়াত অভিনেতার নাম জোবি বেকার। তিনি হলিউডের একজন খ্যাতনামা শিল্পী ছিলেন। বিগত কয়েক দর্শক ধরে একাধিক ছবিতে, সিরিজে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করেছেন। অভিনেতার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা হলিউড জগত।

