
জি-বাংলার এক কালজয়ী মেগা ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। এই ঐতিহাসিক গল্পে ছোট খাটো চরিত্র থেকে বড় চরিত্র দর্শকের মন জিতে নিয়েছিল। তার মধ্যেই একটি চরিত্র ছিল রঘুবীর। আর এই চরিত্রের সৃষ্টিকর্তা হলেন অভিনেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি পরবর্তীকালে ফুলকি ধারাবাহিকে রাজাবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন।
বাংলা টেলিভিশন এক চেনা মুখ রাজীব। বিভিন্ন ধারাবাহিকে আধ্যাত্মিক চরিত্রে বা গুরুজনের চরিত্রে তাকে অভিনয় করতে দেখেছেন মানুষ। কখনো তিনি হয়ে উঠেছিলেন পর্দার ঠাকুরমশাই আবার কখনো রাজাবাবু। মর্যাদাপূর্ণ চরিত্রে তার অভিনয় আলাদা পরিচিতি এনে দিয়েছে।
একাধিক ধারাবাহিকে কাজ করলেও ‘রানী রাসমণি’ ধারাবাহিকে তার চরিত্রটি স্মরণীয় কাজ ছিল। যা আলাদাভাবে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে আজকাল ছোটপর্দায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও দেখে প্রথমে নেটিজেনরা অবাকই হয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তাকে আমতার মেলাই বাড়ি মন্দিরে পুজো করতে। ভিডিও সামনে আসতেই শোরগোল। অনেকের মনে প্রশ্ন জেগেছে পর্দায় আধ্যাত্মিক চরিত্রে অভিনয় করতে গিয়ে বাস্তবে অভিনেতার জীবনে প্রতিফলন? তাহলে অভিনেতা পুরোপুরি অভিনয় জগতকে বিদায় জানালেন? যদিও এর প্রশ্নের উত্তর অধরা।
সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/karunamoyee-rani-rashmoni-fame-actor-rajib-banerjee-bid-farewell-to-acting-for-spiritual-life-68512
