
বাংলা চলচ্চিত্রে ও টেলিভিশন জগত হারাল আরেক নক্ষত্র। ৭০ বছর বয়সে প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী বর্ষীয়ান পরিচালক রাজা সেন। বয়সে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়া ও ফুসফুসের গুরুতর সমস্যায় ভুগছিলেন পরিচালক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না।
‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’, ‘ল্যাবরেটরি’-র মতো ছবিতে নিজের ছাপ রেখে গেলেন। শুধু ফিচার ফিল্ম নয়, তথ্যচিত্র নির্মাণেও ছিল তাঁর বিশেষ দক্ষতা। পরিচালকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বাংলা বিনোদন জগতে। স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী পাপিয়া সেন। স্বামীর মৃত্যুটা যেন এইভাবে মেনে কিছুতেই নিতে পারছেন না তিনি।
এদিন একাধিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, উনি শেষ সময় পর্যন্ত কাজ করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা তথ্যচিত্র বানাচ্ছিলেন, এক দিনের শ্যুটিং বাকি আছে। আরও ১০ বছর বাঁচলে হয়ত আরও কাজ করতেন, তবে হি লিভড হিজ লাইফ। আমি স্বামীকে হারালাম, তার থেকেও বড় বন্ধুকে হারালাম।’
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাক্ষাৎকার সামনে আসছে। যেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পাপিয়া সেনকে। স্বামীর শেষকৃ’ত্য সম্পন্ন করার পর তিনি চখের জলে জানান, “ওকে অনেক ধরে রাখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। ভগবান এভাবে ওঁকে নিয়ে নেবেন বুঝি। আমাকে ঠকি’য়ে চলে গেল”।
স্বামীই ছিল তার জীবনের সব। অভিনেত্রীর কথায়, “উনিই আমার সব ছিলেন, কী করব আমি এখন?
